‘আমার হৃদয় সজোরে স্পন্দিত হচ্ছে’, অমিতাভের বার্তায় উদ্বেগ ভক্তদের

কয়েকদিন আগেই অসুস্থতা নিয়ে আলোচনায় এসেছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। পেটের সমস্যাজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও পরে বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য দেননি তিনি। এরই মধ্যে অভিনেতার নতুন এক বার্তা ঘিরে আবারও উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্তরা।

প্রতিদিনের মতো ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা শেয়ার করেন অমিতাভ। তবে এবার তার পোস্টের শুরুতেই ছিল একটি বাক্য- ‘আমার হৃদয় সজোরে স্পন্দিত হচ্ছে!’ আর এতেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনেক অনুরাগী।

অনেকেই মনে করেন, ৮০ পেরোনো এই অভিনেতা এখনো সমান উদ্যমে কাজ করে যাচ্ছেন। বয়স বাড়লেও কাজের ব্যস্ততা কমাননি তিনি। তাই তার এমন মন্তব্য দেখে কেউ কেউ শঙ্কা প্রকাশ করেন, হয়তো আবারও কোনো শারীরিক সমস্যার মুখোমুখি হয়েছেন ‘বিগ বি’।

তবে পোস্টের পরবর্তী অংশে সেই আশঙ্কার অবসান ঘটে। অমিতাভ জানান, প্রতি রবিবার তার মুম্বাইয়ের বাসভবন ‘জলসা’র সামনে ভক্তদের ভিড় জমে। সেই মুহূর্তকে ঘিরেই তার এই আবেগঘন অনুভূতি।

তিনি লেখেন, “প্রতি রবিবার ‘জলসা’র সামনে ভিড় জমে। আমার হৃদয় প্রত্যাশায় স্পন্দিত হয়। মনে প্রশ্ন জাগে, তারা কি আসবে? ফটক খোলার সঙ্গে সঙ্গেই সেই উত্তর পেয়ে যাই।”

দীর্ঘদিন ধরেই প্রতি বোরবার ভক্তদের সঙ্গে দেখা করেন অমিতাভ বচ্চন। ‘জলসা’র সামনে জড়ো হওয়া অসংখ্য অনুরাগীর উদ্দেশে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান তিনি। এই নিয়ম বহু বছর ধরেই পালন করে আসছেন বলিউডের ‘শাহেনশাহ’।

অভিনেতার ভাষ্য, ভক্তদের ভালোবাসা ও উপস্থিতিই তাকে নতুন করে কাজের অনুপ্রেরণা জোগায়। তাই প্রতি সপ্তাহে তাদের দেখা পাওয়ার অপেক্ষায় থাকেন তিনি।

গত রোববারও নির্ধারিত সময়ে ‘জলসা’র প্রধান ফটকের সামনে উপস্থিত হন অমিতাভ। ফটক খুলতেই ভক্তদের উচ্ছ্বাস আর ভালোবাসায় হাসিমুখে সাড়া দেন তিনি। আর সেই দৃশ্যই যেন তাকে আশ্বস্ত করেছে-সময় বদলালেও ভক্তদের হৃদয়ে তার অবস্থান এখনও অটুট।

অমিতাভের সাম্প্রতিক এই বার্তা তাই অসুস্থতার ইঙ্গিত নয়, বরং ভক্তদের প্রতি তার ভালোবাসা ও কৃতজ্ঞতারই বহিঃপ্রকাশ।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী