যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো কোনো চুক্তি চূড়ান্ত হয়নি, জানালো ইরান

মধ্যপ্রাচ্যে যুদ্ধের ইতি টানতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে বলেন, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি চূড়ান্ত হয়নি। এছাড়া, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা অবশ্যই ইরান ও ওমানের মাধ্যমে নির্ধারিত হবে।

একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে জানানোর পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হলো।

মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, ‘সমঝোতার বিষয়ে, আমি আপনাদের সঙ্গে কথা বলার সময় যেমনটি বলেছিলাম, বার্তা আদান-প্রদান চলছে, তবে এখনো চূড়ান্ত চুক্তি অর্জিত হয়নি।’

এদিকে ইরানি কর্মকর্তা বলেছেন, তেহরানের সঙ্গে আলোচনার ক্ষেত্রে কোনো বিদেশি শক্তি ‘মাস্ট’ বা অবশ্যই শব্দটি ব্যবহার করতে পারবে না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইসলামি প্রজাতন্ত্রের আমলের ইরান শাহের শাসনের ইরান থেকে আলাদা। গত ৪৭ বছরে কোনো বিদেশি শক্তি, তা সে প্রাচ্য বা পাশ্চাত্যের হোক, ইরানের সঙ্গে আলোচনার ক্ষেত্রে ‘মাস্ট’ শব্দটি ব্যবহার করতে পারেনি।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি চুক্তির আওতায় ইরানকে তার সমৃদ্ধ ইউরেনিয়াম ত্যাগ করতে হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ইঙ্গিত দিয়েছেন সে বিষয়ে মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, এই পর্যায়ে তাদের মূল লক্ষ্য যুদ্ধ শেষ করা। পারমাণবিক ইস্যু নিয়ে কোনো আলোচনা হচ্ছে না।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী