রদ্রিগেজকে নিয়েই কলম্বিয়ার বিশ্বকাপ স্কোয়াড

ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে কলম্বিয়া জাতীয় ফুটবল দল। সেই স্কোয়াডে আছেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা জেমস রদ্রিগেজ। এতদিন শোনা গিয়েছিল প্রাণঘাতী পেশিক্ষয় রোগে ভুগছেন তিনি। তবে সকল গুঞ্জন উড়ে গেছে বিশ্বকাপ স্কোয়াডে তার জায়গা পাওয়ার খবরে।

গত মার্চে ফ্রান্সের বিপক্ষে ম্যাচ চলাকালে রদ্রিগেজ অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তীব্র পানিশূন্যতার কারণে তাকে তিন দিন পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

কোচ নেস্তর লরেঞ্জোর দলে আক্রমণভাগের সবচেয়ে বড় ভরসা হবেন বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড লুইস দিয়াজ।

তবে সৌদি ক্লাব আল নাসরের ডিফেন্ডার জন ডুরান দলে জায়গা পাননি, যা কিনা দেখা হচ্ছে বড় চমক হিসেবে দেখা হচ্ছে।

২০২২ কাতার বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি কলম্বিয়া। আর ২০১৮ বিশ্বকাপে তারা শেষ ষোলোতে ইংল্যান্ডের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয়।

বিশ্বকাপে তাদের সেরা সাফল্য আসে ২০১৪ সালে, যখন তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল। সেখানে তারা হেরে যায় স্বাগতিক ব্রাজিলের কাছে।

২০২৬ বিশ্বকাপে কলম্বিয়া রয়েছে গ্রুপ ‘কে’-তে। সেখানে তাদের প্রতিপক্ষ পর্তুগাল, উজবেকিস্তান ও কঙ্গো।

কলম্বিয়ার বিশ্বকাপ স্কোয়াড

গোলকিপার: কামিলো ভার্গাস, আলভারো মন্তেরো এবং ডেভিড অস্পিনা।

ডিফেন্ডার: ডেভিনসন সানচেজ, জন লুকুমি, ইয়েরি মিনা, উইলার দিত্য, ড্যানিয়েল মুনোজ, সান্তিয়াগো আরিয়াস, জোহান মোজিকা এবং ডেইভার মাচাদো।

মিডফিল্ডার: রিচার্ড রিওস, জেফারসন লার্মা, কেভিন কাস্তানো, হুয়ান কামিলো পোর্টিলা, গুস্তাভো পুয়ের্তা, জন আরিয়াস, হোর্হে কারাসকাল, হুয়ান ফার্নান্দো কিনতেরো, হামেস রদ্রিগেজ এবং হামিন্টন কাম্পাস।

ফরোয়ার্ড: হুয়ান কামিলো হার্নান্দেজ, লুইস দিয়াজ, লুইস সুয়ারেজ, কার্লোস আন্দ্রেস গোমেজ এবং জন কর্ডোবা।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী