ছেলের আইপিএল অভিষেকে শচিনের আবেগঘন বার্তা

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে আইপিএলে অভিষেক হয়েছে ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের। পেসার অর্জুনের অভিষেকে আবেগঘন এক বার্তা দিয়েছেন তার বাবা। যেখানে তিনি প্রশংসা করেছেন ছেলের ধৈর্য ও পরিশ্রমের।

পুরো মৌসুম নেটে ভালো পারফরম্যান্স দেখানো অর্জুন লক্ষ্ণৌর একাদশে সুযোগ পেলেন মৌসুমের শেষ ম্যাচে।

ম্যাচে তিনি শুরুতেই নিয়ন্ত্রিত বোলিং করেন এবং পরে গুরুত্বপূর্ণ সময়ে উইকেটও তুলে নেন। তার বোলিং ফিগার ছিল ৪ ওভারে ১ উইকেট নিয়ে ৩৬ রান। যদিও তার এক ওভারে নেওয়া সহজ ক্যাচটি মিস করেন অধিনায়ক রিশভ পান্ত।

ম্যাচ শেষে অর্জুনের বাবা শচিন টেন্ডুলকার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘ভালো করেছ, অর্জুন। এই পুরো মৌসুমে তুমি যেভাবে নিজেকে সামলেছ, নিজের সামর্থ্যে বিশ্বাস রেখেছ, ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করেছ, চুপচাপ কাজ করে গেছ এবং একেবারে শেষ ম্যাচ পর্যন্ত সুযোগের অপেক্ষা করেও ইতিবাচক থেকেছ, আমি তোমার জন্য গর্বিত।’

শচিন আরও লিখেন, ‘ক্রিকেট যেমন দক্ষতার পরীক্ষা নেয়, তেমনি ধৈর্যেরও পরীক্ষা নেয়। আজ তুমি দুটোই দারুণভাবে সামলেছ। সবসময় পা মাটিতে রেখে চলো এবং যেমনভাবে তুমি সবসময় খেলাটাকে ভালোবেসে এসেছ, তেমনই ভালোবেসে যেতে থাকো। সবসময় তোমার পাশে আছি, ভালোবাসা রইল।’

লক্ষ্ণৌ যদিও পাঞ্জাব কিংসের কাছে ম্যাচটি হেরে যায় ৭ উইকেটে। তবে আর্জুনের পারফরম্যান্স ভবিষ্যতের জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী