কুমিল্লা সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, ৪ যুবক আটক

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চার যুবককে আটক করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শশীদলের নারায়ণপুর এলাকা থেকে তাদের আটক করে বিজিবির একটি টহল দল।

সুলতানপুর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন, মানবপাচারকারী চক্রের সদস্য মো. আপন মিয়া (২২), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শতকবাজার এলাকার মো. বজলুল আমিন (২০), একই এলাকার মো. মামুন মিয়া (১৯) ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মো. তারিকুল ইসলাম (২২)।

অধিনায়ক এ এম জাবের বিন জব্বার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ শশীদল বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ২০৫৮/এম থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নারায়ণপুর এলাকা থেকে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ভিসা ও পাসপোর্ট ছাড়া ভারতে অনুপ্রবেশের চেষ্টার দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের