‘মাইকেল’র সাফল্যের পর আসছে সিকুয়েল

পপসম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’ মুক্তির পর থেকেই আলোচনা চলছিলো সিকুয়েল নিয়ে। এবার আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা দিল প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেট।

গত ২১ মে লায়ন্সগেটের এক বৈঠকে মোশন পিকচার গ্রুপের চেয়ারম্যান অ্যাডাম ফোগেলসন জানান, ‘মাইকেল ২’-এর কাজ দ্রুত এগিয়ে চলছে।

পরিচালক অ্যান্টোইন ফুকুয়া নির্মিত ‘মাইকেল’ সিনেমায় দেখানো হয়েছে কীভাবে সাধারণ পরিবার থেকে উঠে এসে মাইকেল জ্যাকসন বিশ্বসংগীতের কিংবদন্তিতে পরিণত হন। এতে মাইকেলের চরিত্রে অভিনয় করেছেন তার ভাতিজা জাফর জ্যাকসন।

প্রথম সিনেমাটি শেষ হয় ১৯৮৭ সালের লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ব্যাড ওয়ার্ল্ড ট্যুর’ কনসার্ট দিয়ে। নির্মাতারা জানিয়েছেন, সিকুয়েলে মাইকেলের জীবনের পরবর্তী অধ্যায় ও অজানা নানা গল্প উঠে আসবে।

অ্যাডাম ফোগেলসন বলেন, ‌‘মাইকেল জ্যাকসনের জীবনে এমন অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে, যা প্রথম সিনেমায় দেখানো সম্ভব হয়নি। সেগুলোই এবার সামনে আসবে।’

তিনি আরও জানান, সিকুয়েলটি নির্দিষ্ট টাইমলাইন অনুসরণ করবে না। গল্পের প্রয়োজন অনুযায়ী সময় সামনে বা পেছনে নেওয়া হবে।

এদিকে ১৯৯৩ সালে মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে ওঠা শিশু নির্যাতনের অভিযোগ নিয়ে কিছু দৃশ্য প্রথম সিনেমায় রাখা হলেও পরে আইনি জটিলতায় সেগুলো বাদ দিতে হয়। নির্মাতারা ইঙ্গিত দিয়েছেন, সেই বিতর্কিত অধ্যায়ও সিকুয়েলে উঠে আসতে পারে।

গত ২৪ এপ্রিল মুক্তির পর বিশ্বব্যাপী বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় ‘মাইকেল’। এখন পর্যন্ত সিনেমাটি আয় করেছে ৭৩০ মিলিয়ন ডলারের বেশি।

  • Related Posts

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উদীয়মান ও আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে আসিয়ান এবং এর অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব…

    Continue reading
    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদের…

    Continue reading

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    স্পেনে ভয়াবহ দাবানল, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

    স্পেনে ভয়াবহ দাবানল, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: রাহুল গান্ধী

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: রাহুল গান্ধী

    ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগে কোনো আপস নয়’, কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকেও অনড় সিজেপি

    ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগে কোনো আপস নয়’, কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকেও অনড় সিজেপি

    মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

    মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

    কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

    কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

    ভারতে ছাত্র আন্দোলন নিয়ে বার্তা দিলেন টেন্ডুলকার

    ভারতে ছাত্র আন্দোলন নিয়ে বার্তা দিলেন টেন্ডুলকার

    ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

    ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’