নীল গাউনে কানের রেড কার্পেটে ঐশ্বরিয়া

বিশ্বের মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের এবারের আসরে সবার নজর ছিল বলিউড কুইন ঐশ্বরিয়া রাই বচ্চনের ওপর। রেড কার্পেটে তার সাজগোজ কেমন হবে- তা নিয়ে কয়েক দিন ধরে চলছিল জল্পনা-কল্পনা।

এবার সেই আলোচনার অবসান ঘটিয়ে নিজের চেনা ছন্দেই ধরা দিলেন এই অভিনেত্রী। মুহূর্তের মধ্যেই তিনি হয়ে ওঠেন এবারের উৎসবের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব।

এবারের উৎসবে প্রথমবার হাজির হওয়ার জন্যই বেছে নিয়েছিলেন একটি ঝলমলে নীল রঙের ক্যুচার গাউন। ‘লুমিনারা’ শিরোনামের এই বিশেষ মারমেইড সিলুয়েটের পোশাকটি ডিজাইন করেছেন ভারতীয় ডিজাইনার অমিত আগরওয়াল।এই পোশাকের মাধ্যমেই কানের মঞ্চে অভিষেক হলো অমিতের।

পোশাকটি নিয়ে ডিজাইনার অমিত আগরওয়াল জানান, গতিশীল আলোর ধারণাকে কেন্দ্র করে এটি তৈরি করা হয়েছে।উদ্দেশ্য ছিল বিশ্বমঞ্চে কয়েক দশক ধরে ঐশ্বরিয়া যে দ্যুতি ছড়াচ্ছেন, তাকেই উদযাপনের মাধ্যমে তার চারপাশে একটি ‘শক্তি ক্ষেত্র’ তৈরি করা।

ফ্যাশনের পাশাপাশি রেড কার্পেটে ঐশ্বরিয়া তার স্বভাবসুলভ আন্তরিকতা দিয়েও সবার মন জয় করেন। তিনি হাত জোড় করে ফটোগ্রাফারদের অভিবাদন জানান, ফ্লাইং কিস দেন এবং ক্যামেরার দিকে হাত দিয়ে হৃদয়ের (হার্ট) চিহ্ন দেখান।

সেখানে তার দীর্ঘদিনের বন্ধু ও ল’রিয়ালের গ্লোবাল অ্যাম্বাসাডর ইভা লঙ্গোরিয়ার পাশে দাঁড়িয়েও তাকে পোজ দিতে দেখা যায়। তারা দুইজন মনিকা বেল্লুচ্চি অভিনীত এবং পাম ডিঅরের অন্যতম দাবিদার চলচ্চিত্র ‘দ্য বার্থডে পার্টি’র প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলেন। 

  • Related Posts

    রামিসা হত্যাকাণ্ডে আইনের শাসন বাধাগ্রস্তের চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনাকে কেন্দ্র করে একটি মহল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। সরকার রামিসা হত্যা মামলায় আইনের শাসন প্রতিষ্ঠা…

    Continue reading
    পোল্যান্ডে ৫০০০ সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের, বিস্মিত ন্যাটো মিত্ররা

    পোল্যান্ডে অতিরিক্ত পাঁচ হাজার সেনা মোতায়েন করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে পোল্যান্ডে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করছে। সেনা মোতায়েনের ঘোষণা দেওয়ায় ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন ন্যাটো…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    রামিসা হত্যাকাণ্ডে আইনের শাসন বাধাগ্রস্তের চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

    রামিসা হত্যাকাণ্ডে আইনের শাসন বাধাগ্রস্তের চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

    পোল্যান্ডে ৫০০০ সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের, বিস্মিত ন্যাটো মিত্ররা

    পোল্যান্ডে ৫০০০ সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের, বিস্মিত ন্যাটো মিত্ররা

    চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত বেড়ে ৮২

    চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত বেড়ে ৮২

    কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস উল্টে খাদে, নিহত ৩

    কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস উল্টে খাদে, নিহত ৩

    অবশেষে নিশ্চিত হলো মেসির বিশ্বকাপে খেলা

    অবশেষে নিশ্চিত হলো মেসির বিশ্বকাপে খেলা

    নীল গাউনে কানের রেড কার্পেটে ঐশ্বরিয়া

    নীল গাউনে কানের রেড কার্পেটে ঐশ্বরিয়া

    আটলান্টিক সিটিতে সেমিনার : প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে কোন নতুন ইমিগ্রেশন আইন প্রণয়ন হয়নি, কঠোর প্রয়োগেই গুরুত্ব পাচ্ছে’

    আটলান্টিক সিটিতে সেমিনার : প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে কোন নতুন ইমিগ্রেশন আইন প্রণয়ন হয়নি, কঠোর প্রয়োগেই গুরুত্ব পাচ্ছে’

    রামিসা হত্যা: বিচার দাবিতে কালশীতে সড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার

    রামিসা হত্যা: বিচার দাবিতে কালশীতে সড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার

    হজ পালনে সৌদি আরব গেলেন সেনাপ্রধান

    হজ পালনে সৌদি আরব গেলেন সেনাপ্রধান

    নিজেদের মজুত বাড়াতে তাইওয়ানে অস্ত্র বিক্রি স্থগিত করলো যুক্তরাষ্ট্র

    নিজেদের মজুত বাড়াতে তাইওয়ানে অস্ত্র বিক্রি স্থগিত করলো যুক্তরাষ্ট্র