বলেশ্বর নদী থেকে ট্রলারসহ ১২ জেলে অপহরণ

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে মাছ ধরার সময় জেলেদের ট্রলারে হামলা চালিয়েছে জলদস্যুরা। এ সময় ১২ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার নিয়ে গেছে দস্যুরা।

বুধবার (২০ মে) দুপুরে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৯ মে) রাতে পাথরঘাটা উপজেলার সুন্দরবন সংলগ্ন কটকা খাল এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃত জেলেরা হলেন- ট্রলার মালিক মো. মাসুম, মো. ইব্রাহিম (৩৮), ইয়াসিন (২৪), মো. হোসেন, তাওহীদ (২২), মো. সেলিম, মো. জাকির মুন্সি (৫৫), মো. হানিফা (৩৫), হৃদয় (২৪), সুমন (৩০), মো. ইয়াসিন (১৮) এবং অপর এক অজ্ঞাতপরিচয় জেলে। তারা সবাই পাথরঘাটা উপজেলার রুহিতা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, রাতে বলেশ্বর নদীর কটকা নামক এলাকায় কয়েকটি ট্রলারের জেলেরা মাছ শিকার করছিলেন। এ সময় হঠাৎ তাদের ওপর হামলা চালায় জলদস্যুরা। পরে মাছ ধরার একটি কাঠের তৈরি ট্রলারসহ মোট ১২ জন জেলেকে অপহরণ করে নিয়ে যায় তারা। এ সময় ২২ জেলে জলদস্যুদের হাত থেকে পালিয়ে তীরে ফিরে আসেন। তবে এখন পর্যন্ত অপহরণের শিকার ওই জেলেদের অবস্থান সম্পর্কে জানা যায়নি।

এ বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, নদীতে মাছ শিকার করার সময় দুই ট্রলারের ১২ জন জেলেকে জলদস্যুরা অপহরণ করেছে। এ সময় একটি ট্রলারও জলদস্যুরা নিয়ে গেছে। তবে কোথায় নিয়ে গেছে এবং কোন জলদস্যুরা অপহরণ করছে তা কিছুই এখন পর্যন্ত জানতে পারিনি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ১২ জেলের অপহরণের খবর আমরা পেয়েছি। খবর পাওয়ার পর থেকেই বরগুনা জেলা পুলিশ কাজ করছে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী