বিজয়ের সাফল্যে হিংসা নয়, যা বললেন রজনীকান্ত

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে চলছে আলোচনা। তার রাজনৈতিক সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন অনেক তারকা। তবে শুরুতে নীরব থাকায় প্রশ্নের মুখে পড়েছিলেন সুপারস্টার রজনীকান্ত।

অনেকেই মনে করতে শুরু করেন, বিজয়ের সাফল্যে হয়তো অস্বস্তিতে রয়েছেন রজনীকান্ত। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে নানা আলোচনা দেখা যায়। যদিও পরে বিজয়কে শুভেচ্ছা জানান এই অভিনেতা।

সম্প্রতি এ বিষয়ে সরাসরি প্রশ্ন করা হলে রজনীকান্ত স্পষ্ট ভাষায় জানান, তিনি মোটেও বিজয়কে হিংসা করছেন না।

তার ভাষায়, ‘না, আমার মানসিকতা এত ছোট নয়। আমি কেন বিজয়কে হিংসা করব? আমাদের বয়সের ব্যবধান প্রায় ২৫ বছর। আমরা যদি একে অপরকে প্রতিদ্বন্দ্বী ভাবি, তাহলে সেটা কারও জন্যই ভালো হবে না।’

মজারছলে তিনি আরও বলেন, ‘হ্যাঁ, যদি কমল হাসান মুখ্যমন্ত্রী হতেন, তাহলে হয়তো হিংসা করার জায়গা থাকত।’

এদিকে বিজয়ের রাজনৈতিক সাফল্যের প্রশংসাও করেন রজনীকান্ত। তিনি বলেন, ‘মাত্র ৫১ বছর বয়সেই এমজিআর ও এনটিআর-এর চেয়েও বড় সাফল্য অর্জন করেছে বিজয়। শক্তিশালী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে লড়াই করে জয় পাওয়া সত্যিই বিস্ময়কর।’

দক্ষিণ ভারতের রাজনীতিতে আগে এম জি রামাচন্দ্রন ও এন টি রামা রাওর মতো তারকারা রাজনীতিতে সফলতার নজির গড়েছিলেন। পরে রজনীকান্ত ও কমল হাসানও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হওয়ার চেষ্টা করেন। তবে সেই জায়গায় বড় ধরনের সাফল্য পাননি তারা। আর সেই ধারাবাহিকতায় বিজয়ের এই অর্জন এখন দক্ষিণী রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

  • Related Posts

    বাগেরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

    বাগেরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি তিনজন নিহত হয়েছেন। বুধবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের চুল কাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তিনজনই মোটরসাইকেল আরোহী।  এ খবর নিশ্চিত…

    Continue reading
    বেইজিংয়ে শি জিনপিং -পুতিন বৈঠক শুরু

    বেইজিংয়ে চীনা নেতা শি জিনপিং এবং সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি বৈঠক শুরু হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। রুশ গণমাধ্যমের ভিডিওতে দেখা গেছে, বুধবার (২০ মে)…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বাগেরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

    বাগেরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

    বেইজিংয়ে শি জিনপিং -পুতিন বৈঠক শুরু

    বেইজিংয়ে শি জিনপিং -পুতিন বৈঠক শুরু

    খুমেক হাসপাতালে ভয়াবহ আগুন

    খুমেক হাসপাতালে ভয়াবহ আগুন

    পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

    পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

    বিজয়ের সাফল্যে হিংসা নয়, যা বললেন রজনীকান্ত

    বিজয়ের সাফল্যে হিংসা নয়, যা বললেন রজনীকান্ত

    মালয়েশিয়ায় সাড়ে চার মাসে আটক ১৬ হাজারের বেশি অভিবাসী

    মালয়েশিয়ায় সাড়ে চার মাসে আটক ১৬ হাজারের বেশি অভিবাসী

    ডিজিটাল ভূমিসেবার নতুন যুগের ঘোষণা প্রধানমন্ত্রীর

    ডিজিটাল ভূমিসেবার নতুন যুগের ঘোষণা প্রধানমন্ত্রীর

    মস্কো-বেইজিং সম্পর্ক ‌‘অভূতপূর্ব পর্যায়ে’ আছে: পুতিন

    মস্কো-বেইজিং সম্পর্ক ‌‘অভূতপূর্ব পর্যায়ে’ আছে: পুতিন

    উল্টোপথে চলা অটোরিকশার সঙ্গে বাসের সংঘর্ষ, মা-মেয়ে নিহত

    উল্টোপথে চলা অটোরিকশার সঙ্গে বাসের সংঘর্ষ, মা-মেয়ে নিহত

    পাকিস্তানের দুই উইকেট তুলে লাঞ্চে বাংলাদেশ

    পাকিস্তানের দুই উইকেট তুলে লাঞ্চে বাংলাদেশ