৬ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন পুরো টাঙ্গাইল

টাঙ্গাইলে প্রবল ঝড়-বৃষ্টির কারণে বৈল্লা বিদ্যুৎ গ্রিডের দুটি কয়েল পুড়ে ১৩২ কেভির (কিলোভোল্ট) সঞ্চালন লাইন বন্ধ হয়ে গেছে। এতে সোমবার (১৮ মে) ভোর পাঁচটা থেকে সকাল ১১টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

পিডিপির সূত্রে জানা যায়, রাতে টাঙ্গাইলে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়। এসময় অনেক বজ্রপাতও হয়। এতে সদর উপজেলা বৈল্লা বিদ্যুৎ গ্রিডের দুইটি কয়েল পুড়ে যায়। এর ফলে সেখান থেকে বিদ্যুৎ সাপ্লাই না হওয়াতে ১৩২ কেভির লাইন পুরোটাই বন্ধ হয়ে যায়। এর ফলে পুরো জেলার বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (সোমবার সকাল ১১টা পর্যন্ত) বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।

এদিকে বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে হাসপাতালের চিকিৎসা সেবার কার্যক্রম। বিকল্প ব্যবস্থায় পরিস্থিতি সামাল দিলেও এমন অবস্থা চলতে থাকলে হাসপাতালসহ জরুরি সেবাখাতে মারাত্মক প্রভাব পড়বে।

স্থানীয়রা জানায়, বিদ্যুৎ না থাকায় ফ্রিজের খাদ্যসামগ্রী নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। মোটর দিয়ে পানি তুলতে না পারায় গোসল করতে পারছেন না। বাইরে থেকে পানি এনে কাজ করতে হচ্ছে।

এ ব্যাপারে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তত্ত্বাবধানে সাদিকুর রহমান বলেন, সকাল থেকেই বিদ্যুৎ নেই। এতে বিকল্প পদ্ধতি জেনারেটর দিয়ে কাজ চালানো হচ্ছে। এতে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।

বিষয়টি নিয়ে পিডিপির নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেন, লাইন মেরামতের কাজ করা হচ্ছে। আশা করছি দ্রুতই বিদ্যুৎ সরবরাহ চালু হবে।

  • Related Posts

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উদীয়মান ও আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে আসিয়ান এবং এর অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব…

    Continue reading
    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদের…

    Continue reading

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    স্পেনে ভয়াবহ দাবানল, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

    স্পেনে ভয়াবহ দাবানল, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: রাহুল গান্ধী

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: রাহুল গান্ধী

    ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগে কোনো আপস নয়’, কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকেও অনড় সিজেপি

    ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগে কোনো আপস নয়’, কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকেও অনড় সিজেপি

    মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

    মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

    কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

    কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

    ভারতে ছাত্র আন্দোলন নিয়ে বার্তা দিলেন টেন্ডুলকার

    ভারতে ছাত্র আন্দোলন নিয়ে বার্তা দিলেন টেন্ডুলকার

    ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

    ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’