শাহরুখের সঙ্গে মুখোমুখি অভিষেক, ‘কিং’ নিয়ে বাড়ছে কৌতূহল

দক্ষিণ আফ্রিকায় চলমান শুটিং সেট থেকে আচমকাই ভাইরাল হলো বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের একটি নতুন লুক। ট্রেঞ্চ কোট, চোখে রোদচশমা এবং হাতে শটগান-গাড়ির ওপর দাঁড়িয়ে এমন ভয়ংকর অবতারে দেখা গেছে তাকে। সিনেমাটি ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও কৌতূহল।

জানা গেছে, এটি কোনো বাস্তব ঘটনা নয়, বরং বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’সিনেমার শুটিং সেটের ছবি। শাহরুখ খান অভিনীত এই বিগ বাজেট সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অভিষেক বচ্চন, এমন খবর আগেই প্রকাশ্যে এসেছিল। এবার ফাঁস হওয়া সিনেমার মাধ্যমেই তার চরিত্র নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

সিনেমায় অভিষেক বচ্চনকে দেখা যাবে এক ভয়ংকর খলনায়কের চরিত্রে-এমনটাই বলছে প্রযোজনা সংশ্লিষ্ট সূত্র। আর সেই চরিত্রেই শাহরুখ খানের সঙ্গে তার মুখোমুখি সংঘাতের দৃশ্য থাকবে বলে জানা যাচ্ছে। ফলে সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেড়ে গেছে।

এর আগেও একাধিক ছবিতে খলনায়ক চরিত্রে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন অভিষেক বচ্চন। ইউভা, রাবণ এবং বব বিশ্বাস-এর মতো সিনেমায় তার ভিন্নধর্মী চরিত্র প্রশংসিত হয়েছে সমালোচকদের কাছেও।

জানা গেছে, পরিচালক সিদ্ধার্থ আনন্দ এই চরিত্রটি অত্যন্ত যত্নসহকারে তৈরি করেছেন। চরিত্রের প্রয়োজনে অভিষেকের শারীরিক গঠনে পরিবর্তন আনার প্রয়োজন হয়, যার জন্য তিনি দীর্ঘদিন ধরে কঠোর ফিটনেস রুটিন অনুসরণ করছেন বলেও সূত্রের খবর।

প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ মহল জানিয়েছে, ‘কিং’ সিনেমায় শাহরুখ খান ও অভিষেক বচ্চনকে সম্পূর্ণ ভিন্ন দুই রূপে দেখা যাবে। তাদের মধ্যে সংঘাত ও অ্যাকশন নির্ভর দৃশ্য সিনেমার অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে।

অভিষেক বচ্চনের ক্যারিয়ার বরাবরই ওঠানামার মধ্য দিয়ে গেছে। ২০০০ সালে ‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হলেও, বক্স অফিস সাফল্য নিয়ে নানা আলোচনা রয়েছে। তবে ভিন্নধর্মী চরিত্রে তার অভিনয় সবসময়ই প্রশংসা কুড়িয়েছে।

এবার ‘কিং’সিনেমার মাধ্যমে তিনি নতুন করে আলোচনায় ফিরতে পারেন কি না, সেটিই এখন দেখার বিষয়। আর শাহরুখ-অভিষেক মুখোমুখি লড়াই ঘিরে এরই মধ্যে দর্শকমহলে উত্তেজনা তুঙ্গে।

  • Related Posts

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উদীয়মান ও আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে আসিয়ান এবং এর অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব…

    Continue reading
    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদের…

    Continue reading

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    স্পেনে ভয়াবহ দাবানল, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

    স্পেনে ভয়াবহ দাবানল, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: রাহুল গান্ধী

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: রাহুল গান্ধী

    ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগে কোনো আপস নয়’, কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকেও অনড় সিজেপি

    ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগে কোনো আপস নয়’, কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকেও অনড় সিজেপি

    মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

    মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

    কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

    কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

    ভারতে ছাত্র আন্দোলন নিয়ে বার্তা দিলেন টেন্ডুলকার

    ভারতে ছাত্র আন্দোলন নিয়ে বার্তা দিলেন টেন্ডুলকার

    ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

    ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’