জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা আকস্মিক পরিদর্শন করেছেন। এসময় তিনি বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

শুক্রবার (১৫ মে) এ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী চিড়িয়াখানার সার্বিক পরিবেশ, পশুপাখিদের পরিচর্যা ও স্বাস্থ্যব্যবস্থা, খাদ্য সরবরাহ, নিরাপত্তা ব্যবস্থা এবং দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় চিড়িয়াখানা দেশের গুরুত্বপূর্ণ বিনোদন ও শিক্ষা কেন্দ্রগুলোর অন্যতম। পশুপাখিদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দর্শনার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা দিতে হবে।

jagonews24.com

এসময় তিনি চিড়িয়াখানাকে আরও আধুনিক, পরিচ্ছন্ন, দর্শনার্থীবান্ধব এবং পশুপাখির জন্য নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে পশুপাখির কল্যাণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরিদর্শনকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমানসহ চিড়িয়াখানার কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • Related Posts

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উদীয়মান ও আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে আসিয়ান এবং এর অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব…

    Continue reading
    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদের…

    Continue reading

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    স্পেনে ভয়াবহ দাবানল, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

    স্পেনে ভয়াবহ দাবানল, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: রাহুল গান্ধী

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: রাহুল গান্ধী

    ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগে কোনো আপস নয়’, কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকেও অনড় সিজেপি

    ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগে কোনো আপস নয়’, কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকেও অনড় সিজেপি

    মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

    মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

    কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

    কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

    ভারতে ছাত্র আন্দোলন নিয়ে বার্তা দিলেন টেন্ডুলকার

    ভারতে ছাত্র আন্দোলন নিয়ে বার্তা দিলেন টেন্ডুলকার

    ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

    ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’