‘আনফিট’ লুকাকুকে নিয়েই বেলজিয়ামের বিশ্বকাপ দল ঘোষণা

চোটের সঙ্গে লড়াই করছেন। চলতি মৌসুমে এখন পর্যন্ত খেলেছেন মাত্র এক ঘণ্টার প্রতিযোগিতামূলক ফুটবল। তবে অভিজ্ঞ রোমেলু লুকাকুকে বাদ রেখে বিশ্বকাপে যাওয়ার সাহস করেননি বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া।

বেলজিয়ামের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন অভিজ্ঞ স্ট্রাইকার লুকাকু। বুধবার ৩৩ বছরে পা রাখা নাপোলি ফরোয়ার্ড ২০২৫-২৬ মৌসুমে সাতবার বদলি হিসেবে মাঠে নেমেছেন এবং গত দুই মাস ধরে হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে ওঠার জন্য বেলজিয়ামে অবস্থান করছেন।

এর মাধ্যমে টানা চতুর্থ বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছেন লুকাকু। তার সঙ্গে স্কোয়াডে আছেন থিবো কোর্তোয়া, কেভিন ডি ব্রুইনা ও অ্যাক্সেল উইটসেলের মতো অভিজ্ঞ তারকারাও।

বেলজিয়ামের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা লুকাকু ১২৪ ম্যাচে করেছেন ৮৯ গোল। জাতীয় দলের হয়ে তার সর্বশেষ ম্যাচ ছিল গত জুনে ওয়েলসের বিপক্ষে।

এদিকে লিলের তরুণ ফরোয়ার্ড মাতিয়াস ফার্নান্দেজ-পার্দোকেও দলে নিয়েছেন গার্সিয়া। ২১ বছর বয়সী এই ফুটবলার সম্প্রতি বেলজিয়ামের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। ব্রাসেলসে জন্ম নেওয়া এই ফরোয়ার্ডের বাবা-মা ইতালিয়ান ও স্প্যানিশ। যদিও ২০২৫ সালে তিনি স্পেনের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে তাদের হয়ে কোনো ম্যাচ খেলেননি।

ফার্নান্দেজ-পার্দোকে সুযোগ দিতে বাদ পড়েছেন জুভেন্টাসের স্ট্রাইকার লোইস ওপেন্ডা, যিনি এই মৌসুমে নিয়মিত খেলতে পারেননি। এছাড়া ইনজুরিতে থাকা স্পোর্টিং ডিফেন্ডার জেনো ডেবাস্তও স্কোয়াডে জায়গা পেয়েছেন।

বিশ্বকাপের গ্রুপ ‘জি’-তে বেলজিয়ামের প্রতিপক্ষ মিশর, ইরান ও নিউজিল্যান্ড। তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও কানাডায়।

বেলজিয়ামের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: থিবো কোর্তোয়া, সেনে ল্যামেন্স, মাইক পেন্ডার্স

ডিফেন্ডার: টিমোথি কাস্তাগনে, জেনো ডেবাস্ত, ম্যাক্সিম ডি কাইপার, কোনি ডি উইন্টার, ব্র্যান্ডন মেখেলে, থমাস মুনিয়ে, নাথান নগয়, জোয়াকিন সেইস, আর্থার থিয়াতে

মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইনা, আমাদু ওনানা, নিকোলাস রাসকিন, ইউরি টিলেমান্স, হান্স ভানাকেন, অ্যাক্সেল উইটসেল

ফরোয়ার্ড: চার্লস ডি কেতেলারি, জেরেমি ডকু, মাতিয়াস ফার্নান্দেজ-পার্দো, রোমেলু লুকাকু, ডোদি লুকেবাকিও, দিয়েগো মোরেইরা, আলেক্সিস স্যালেমেকার্স, লিয়ান্দ্রো ট্রোসার্ড।

  • Related Posts

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উদীয়মান ও আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে আসিয়ান এবং এর অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব…

    Continue reading
    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদের…

    Continue reading

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    স্পেনে ভয়াবহ দাবানল, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

    স্পেনে ভয়াবহ দাবানল, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: রাহুল গান্ধী

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: রাহুল গান্ধী

    ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগে কোনো আপস নয়’, কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকেও অনড় সিজেপি

    ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগে কোনো আপস নয়’, কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকেও অনড় সিজেপি

    মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

    মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

    কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

    কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

    ভারতে ছাত্র আন্দোলন নিয়ে বার্তা দিলেন টেন্ডুলকার

    ভারতে ছাত্র আন্দোলন নিয়ে বার্তা দিলেন টেন্ডুলকার

    ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

    ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’