ভারতে ঝড়-বৃষ্টি-বজ্রপাতে ১১১ জনের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশে ভয়াবহ ধুলিঝড়, ভারী বৃষ্টি ও বজ্রপাতে অন্তত ১১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭২ জন। বুধবার (১৩ মে) সন্ধ্যায় রাজ্যের অন্তত ২৬টি জেলায় আকস্মিক দুর্যোগ আঘাত হানলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ঘটে।

রাজ্যের ত্রাণ কমিশনারের কার্যালয় জানিয়েছে, ১৩ মে ঝড়, বৃষ্টি, শিলাবৃষ্টি ও বজ্রপাতের কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে। একই সঙ্গে ১৭০টি গবাদিপশুর মৃত্যু এবং ২২৭টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কারও মৃত্যু হয়েছে গাছ ভেঙে পড়ে, আবার কেউ ভবন বা দেওয়াল ধসে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। বজ্রপাতেও বহু মানুষ নিহত হয়েছেন। পুলিশ ও দুর্যোগ মোকাবিলা দল চেইনস ও ক্রেন ব্যবহার করে ধ্বংসস্তূপ সরাচ্ছে।

ত্রাণ কমিশনারের দপ্তর জানিয়েছে, জেলা প্রশাসনের সঙ্গে সরাসরি সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে।

প্রশাসনের কর্মকর্তা নরেন্দ্র এন শ্রীবাস্তব জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সেবা দল মোতায়েন করা হয়েছে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলে ঘরবাড়ি, কৃষিজমি এবং বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঝড়টি হঠাৎ শুরু হয়। স্থানীয় বাসিন্দা রাম কিশোর বলেন, ‘কয়েক মিনিটের মধ্যে পুরো আকাশ অন্ধকার হয়ে যায়। টিনের ছাদ উড়ে যাচ্ছিল, মানুষ ঘরের দিকে ছুটছিল। সন্ধ্যাজুড়ে গাছ ভেঙে পড়ার শব্দ শুনেছি।’

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি ভাদোহি। সেখানে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। জেলা প্রশাসন জানিয়েছে, বহু এলাকায় গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে এবং অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফতেহপুর জেলায় নিহত হয়েছেন অন্তত নয়জন, আহত হয়েছেন আরও ১৬ জন। কর্মকর্তারা জানিয়েছেন, শুধু খাগা তহসিলেই পাঁচ নারীসহ আটজনের মৃত্যু হয়েছে। সদর তহসিলে বাড়ির দেওয়াল ধসে আরও একজন নারী প্রাণ হারিয়েছেন।

এদিকে ঝড়ের তাণ্ডবে গঙ্গা নদীর ঘাট এলাকায় কয়েকজন নদীতে পড়ে গেলেও পরে সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের কর্মকর্তা, রাজস্ব বিভাগ, কৃষি বিভাগ এবং বিমা কোম্পানিগুলোকে ক্ষয়ক্ষতির জরিপ করে দ্রুত বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

  • Related Posts

    জাতিসংঘ সাধারণ পরিষদ সভাপতির দৌড়ে ড. খলিলুর রহমান

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অংশ হিসেবে দেওয়া বক্তব্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, তিনি নির্বাচিত হলে ‘সবার জন্য একজন পূর্ণকালীন প্রেসিডেন্ট’ হিসেবে দায়িত্ব পালন করবেন।…

    Continue reading
    তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

    দেশের তিনটি বিভাগে ভারী বৃষ্টির আভাস রয়েছে। পাশাপাশি বাকি পাঁচটি বিভাগে দমকা হাওয়াসহ বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৫ মে) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    জাতিসংঘ সাধারণ পরিষদ সভাপতির দৌড়ে ড. খলিলুর রহমান

    জাতিসংঘ সাধারণ পরিষদ সভাপতির দৌড়ে ড. খলিলুর রহমান

    তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

    ইরানকে অস্ত্র না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন: ট্রাম্প

    ইরানকে অস্ত্র না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন: ট্রাম্প

    যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনতে রাজি চীন, দাবি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনতে রাজি চীন, দাবি ট্রাম্পের

    ভারতে ঝড়-বৃষ্টি-বজ্রপাতে ১১১ জনের মৃত্যু

    ভারতে ঝড়-বৃষ্টি-বজ্রপাতে ১১১ জনের মৃত্যু

    নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একে একে চলে গেলেন পাঁচজনই

    নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একে একে চলে গেলেন পাঁচজনই

    গুরুত্বহীন ম্যাচ জিতলো রিয়াল মাদ্রিদ

    গুরুত্বহীন ম্যাচ জিতলো রিয়াল মাদ্রিদ

    দুই শতাধিক শিল্পী নিয়ে আইটেম সং, ঈদ মাতাবে শুভ-মিমের সিনেমা

    দুই শতাধিক শিল্পী নিয়ে আইটেম সং, ঈদ মাতাবে শুভ-মিমের সিনেমা

    ওয়াশিংটন ডিসিতে নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটি এবং বাংলাদেশী আমেরিকান সোসাইটির এএপিআই সামিটে অংশ গ্রহণ

    ওয়াশিংটন ডিসিতে নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটি এবং বাংলাদেশী আমেরিকান সোসাইটির এএপিআই সামিটে অংশ গ্রহণ

    ঈদুল আজহায় ছুটি ৭ দিন, প্রজ্ঞাপন জারি

    ঈদুল আজহায় ছুটি ৭ দিন, প্রজ্ঞাপন জারি