ঐতিহাসিক ‘হিয়াভেন মন্দির’ দেখে মুগ্ধ হলেন ট্রাম্প

চীন সফরে এসে ঐতিহাসিক হিয়াভেন মন্দির পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়াও মন্দির পরিদর্শনে ছিলেন মেলেনিয়া ট্রাম্প।

মন্দির ‘হল অব প্রেয়ার ফর গুড হারভেস্টস’-এর বাইরে ট্রাম্পকে স্বাগত জানান শি জিনপিং। পরে দুই নেতা সেখানে ছবি তোলেন এবং স্থাপনাটি ঘুরে দেখেন।

পরিদর্শনের সময় ট্রাম্পকে শি বলেন, প্রাচীন চীনে এই মন্দিরে রাষ্ট্রীয় ধর্মীয় আচার-অনুষ্ঠান হতো। এসব অনুষ্ঠানে সম্রাটরা দেশের সমৃদ্ধি, সামাজিক সম্প্রীতি এবং ভালো ফসলের জন্য প্রার্থনা করতেন।

তিনি বলেন, এটি চীনের ঐতিহ্যবাহী ধারণাকে প্রতিফলিত করে—জনগণই রাষ্ট্রের ভিত্তি, এবং ভিত্তি মজবুত হলেই রাষ্ট্র স্থিতিশীল থাকে।

শি আরও বলেন, চীনের কমিউনিস্ট পার্টি এই জনগণকেন্দ্রিক দর্শনকে গ্রহণ ও এগিয়ে নিয়ে যাচ্ছে। জনগণের সেবায় নিবেদিত থাকায় দলটি জনগণের দৃঢ় সমর্থন অর্জন করেছে বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে ট্রাম্প বলেন, ৬০০ বছরেরও বেশি পুরোনো এই হিয়াভেন মন্দির তাকে মুগ্ধ করেছে। তিনি মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র ও চীন উভয়ই মহান দেশ এবং দুই দেশের মানুষই বুদ্ধিমান ও মহান।

তিনি আরও বলেন, দুই দেশের উচিত পারস্পরিক বোঝাপড়া বাড়ানো এবং জনগণের মধ্যে বন্ধুত্ব আরও শক্তিশালী করা।

  • Related Posts

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সেমিকন্ডাক্টর খাতকে একটি জাতীয় অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে আমরা বিবেচনা করছি। সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে…

    Continue reading
    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করা সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন। শুক্রবার (২৪ জুলাই) কালের কণ্ঠকে তার পরিবারের এক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো.…

    Continue reading

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা

    মালয়েশিয়ার ডিটেনশন সেন্টারে ১১৩৩ বাংলাদেশিসহ ২২ হাজারের বেশি অভিবাসী

    মালয়েশিয়ার ডিটেনশন সেন্টারে ১১৩৩ বাংলাদেশিসহ ২২ হাজারের বেশি অভিবাসী