চুয়াডাঙ্গার দামুড়হুদায় লাটাহাম্বারের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কলেজছাত্রী নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় লাটাহাম্বারের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আঞ্জুমান আরা (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

বুধবার (১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে দামুড়হুদা মোক্তারপুর ঈদগাহের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আঞ্জুমান আরা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের আয়নাল হকের মেয়ে। তিনি চুয়াডাঙ্গা মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আঞ্জুমান আরা দামুড়হুদা গোবিন্দহুদা গ্রামে তার খালার বাড়িতে ছিলেন। বুধবার বিকেলে খালাতো ভাই সাব্বিরের মোটরসাইকেলে তিনি একই উপজেলার সীমান্তবর্তী মুন্সিপুর গ্রামে নানার বাড়িতে যাচ্ছিলেন।

পথিমধ্যে সন্ধ্যা ৭টার দিকে মোক্তারপুর ঈদগাহের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী লাটাহাম্বার তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আঞ্জুমান আরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, দুর্ঘটনার পর লাটাহাম্বারটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহত ছাত্রীর পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবার কাছে হস্তান্তর করা হয়েছে।

  • Related Posts

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। শনিবার (২৫ জুলাই) নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে এই পদত্যাগের…

    Continue reading
    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সেমিকন্ডাক্টর খাতকে একটি জাতীয় অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে আমরা বিবেচনা করছি। সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে…

    Continue reading

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা