নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির যৌথ সভা অনুষ্ঠিত

গত ৩ মে রোববার বিকেলে নিজস্ব কার্যালয়ে নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটি, বোর্ড অব ট্রাস্টি ও নির্বাচন কমিশনের যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান শাহ নেওয়াজ। যৌথভাবে সভা পরিচালনা করেন সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। সভায় কার্যকরী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি- মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি- কামরুজ্জামান কামরুল, সহ-সাধারন সম্পাদক- আবুল কালাম ভুঁইয়া, কোষাধ্যক্ষ- মফিজুল ইসলাম ভুইয়া (রুমি), সাংগঠনিক সম্পাদক- ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক- অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক- রিজু মোহাম্মদ, সাহিত্য সম্পাদক- মোহাম্মদ আখতার বাবুল, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- আশ্রাব আলী খান লিটন, স্কুল ও শিক্ষা সম্পাদক- মোহাম্মদ হাসান (জিলানী), কার্যকরি সদস্য- হারুনও রশিদ (চেয়ারম্যান), জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারী, আবুল কাশেম চৌধুরী, মুনসুর আহমদ ও হাসান খান।

বোর্ড অব ট্রাস্টির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান শাহ নেওয়াজ ও সদস্য কাজী আজহারুল হক মিলন, আজিমুর রহমান বোরহান, আব্দুর রহিম হাওলাদার, ডা. এনামুল হক, জুনাইদ চৌধুরী, কাজী সাখাওয়াত হোসেন আজম, ফখরুল ইসলাম দেলোয়ার, আহসান হাবীব এবং নাঈম টুটুল।

নির্বাচন কমিশন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের, কমিশনের সদস্য বদরুল এইচ খান, মিঠু হামিদ, মিয়া মোঃ দুলাল।

সভার শুরুতেই নব গঠিত নির্বাচন কমিশনকে কার্যকরী পরিষদ ও বোর্ড অব ট্রাস্টির সদস্যদের সাথে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন সভাপতি আতাউর রহমান সেলিম। এ সময় নবগঠিত নির্বাচন কমিশনের সদস্যদের হাতে তাদের নিয়োগ ও পরিচয় পত্র তুলাতেন কার্যকরী পরিষদের সদস্যরা।

পরিচয় পর্বের আনুষ্ঠানিকতা শেষে প্রধান নির্বাচন কমিশনার তার শুভেচ্ছা বক্তব্য দেন এ সময় তিনি তাকে প্রধান নির্বাচন কমিশনার করা ও কমিশনের বাকি সদস্যদের মনোনীত করায় সোসাইটির কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে তিনি বলেন, বাংলাদেশ সোসাইটির গঠনতন্ত্রকে সমুন্নত রেখে আমরা একটি অবাক, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রবাসী বাংলাদেশীদের উপহার দিতে চাই তবে এসব কিছু কোনভাবেই আমাদের একার পক্ষে সম্ভব হবে না যদি না আমরা সকলের সর্বাত্মক সহযোগিতা পাই।

এছাড়াও উপস্থিত অন্যান্য কমিশনাররাও তাদের বক্তব্যে সোসাইটির কর্মকর্তা ছাড়াও প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সহ বোর্ড সদস্যরা নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন সর্ব অবস্থায় নির্বাচন কমিশনকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে এবং সংগঠনের গঠনতন্ত্রকে সমুন্নত রেখে তাদের দায়িত্ব পালন করতে হবে।

এদিকে সংগঠনের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ কর্মকর্তারা তাদের বক্তব্যে নির্বাচন কমিশনার প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কমিশন সদস্যদের আহ্বান জানান। – প্রেস বিজ্ঞপ্তি অনুসারে

  • Related Posts

    রাষ্ট্রপতির হার্টে ব্লক, পরানো হয়েছে ‘রিং’

    যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হওয়ার পর জরুরিভিত্তিতে সফলভাবে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ও…

    Continue reading
    ইরান যুদ্ধের চাপে সাফল্যের খোঁজে চীন সফরে ট্রাম্প

    এক বছর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, উচ্চ শুল্ক আরোপের মাধ্যমে তিনি আমেরিকার প্রধান অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী চীনকে চাপে ফেলবেন। কিন্তু এবার তিনি চীন সফরে যাচ্ছেন অনেক কম প্রত্যাশা…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    রাষ্ট্রপতির হার্টে ব্লক, পরানো হয়েছে ‘রিং’

    রাষ্ট্রপতির হার্টে ব্লক, পরানো হয়েছে ‘রিং’

    ইরান যুদ্ধের চাপে সাফল্যের খোঁজে চীন সফরে ট্রাম্প

    ইরান যুদ্ধের চাপে সাফল্যের খোঁজে চীন সফরে ট্রাম্প

    হবিগঞ্জ-সিলেট রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

    হবিগঞ্জ-সিলেট রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

    সর্বোচ্চ রানের হায়দরাবাদই এবার ডুবলো আইপিএলের সর্বনিম্ন রানের লজ্জায়

    সর্বোচ্চ রানের হায়দরাবাদই এবার ডুবলো আইপিএলের সর্বনিম্ন রানের লজ্জায়

    বিজয়ের সিদ্ধান্তে নতুন বিতর্ক, প্রশংসায় ভাসছেন কমল হাসান

    বিজয়ের সিদ্ধান্তে নতুন বিতর্ক, প্রশংসায় ভাসছেন কমল হাসান

    নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির যৌথ সভা অনুষ্ঠিত

    নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির যৌথ সভা অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হেলাল উদ্দিন

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হেলাল উদ্দিন

    বিরোধী দলে ভাঙনের সুর, আস্থা ভোটের আগে স্বস্তিতে বিজয়

    বিরোধী দলে ভাঙনের সুর, আস্থা ভোটের আগে স্বস্তিতে বিজয়

    নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেল আরোহী নিহত

    নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেল আরোহী নিহত

    ভাঙার মুখে রজার মিলার সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলার রেকর্ড!

    ভাঙার মুখে রজার মিলার সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলার রেকর্ড!