বিরোধী দলে ভাঙনের সুর, আস্থা ভোটের আগে স্বস্তিতে বিজয়

তামিলনাড়ুর বিধানসভায় বুধবারের (১৩ মে) অগ্নিপরীক্ষার আগে বড় ধরনের স্বস্তি পেলেন মুখ্যমন্ত্রী বিজয়। আস্থা ভোটের ঠিক আগের দিন প্রধান বিরোধী দল এআইএডিএমকের ৩০ জন বিদ্রোহী নেতা বিজয়ের নেতৃত্বাধীন সরকারকে সমর্থনের ঘোষণা দিয়েছেন। বর্ষীয়ান নেতা এস পি ভেলুমণি ও সি ভি শানমুগমের নেতৃত্বে এই বিদ্রোহীরা বর্তমান দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি অনাস্থা প্রকাশ করেছে।

গত ২৩ এপ্রিলের বিধানসভা নির্বাচনে এআইএডিএমকের ভরাডুবির পর থেকেই দলীয় প্রধান এডাপ্পাদি কে পালানিস্বামীর (ইপিএস) নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছিল। ১৬৪টি আসনে লড়ে দলটি মাত্র ৪৭টি আসন পাওয়ায় ক্ষুব্ধ একদল নেতা এবার বিজয়ের ‘তামিলাগা ভেট্টিরি কাঝাগাম’ (টিভিকে)-র দিকে হাত বাড়িয়ে দিলেন।

বিদ্রোহী নেতা সি ভি শানমুগম অভিযোগ করেছেন, দলের সাধারণ সম্পাদক পালানিস্বামী ডিএমকের সমর্থনে সরকার গঠন করতে চেয়েছিলেন।

তিনি সাংবাদিকদের বলেন, এমজিআর ও আম্মা (জয়ললিতা) ডিএমকের বিরোধিতা করার জন্যই এই দল গড়েছিলেন। ডিএমকের সঙ্গে হাত মেলানো দলের আদর্শের পরিপন্থি। আমরা রাজ্যে ‘আম্মার শাসন’ ফিরিয়ে আনতে চাই, তাই বিজয়কে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছি।

বিদ্রোহীদের এই সমর্থনের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই সি ভি শানমুগমের বাসভবনে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী বিজয়।

‘মিথ্যার ঝুলি’ বলছে এআইএডিএমকে

বিদ্রোহীদের এই পদক্ষেপকে গুরুত্ব দিতে নারাজ এআইএডিএমকে নেতৃত্ব। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নিজেদের জেলায় জয় নিশ্চিত করতে না পেরে এই নেতারা এখন ‘মিথ্যার ঝুলি’ খুলে বসেছেন। এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে দলটি দাবি করেছে, ভেলুমণি ও শানমুগমরা মূলত বিজয়ের মন্ত্রিসভায় জায়গা পেতেই এই ‘নাটক’ করছেন। ডিএমকের সঙ্গে কোনো ধরনের আঁতাতের দাবিও নাকচ করে দিয়েছে দলটি।

ম্যাজিক ফিগারের পথে বিজয়

প্রথমবার নির্বাচনে লড়েই ১০৮টি আসন পেয়ে চমক দেখিয়েছে বিজয়ের টিভিকে। তবে ২৩৪ আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮ আসন। এরই মধ্যে কংগ্রেস, সিপিআই ও সিপিএম বিজয়কে সমর্থন দিয়েছে। এবার এআইএডিএমকের ৩০ জন বিদ্রোহী নেতার সমর্থন পাওয়ায় বিজয়ের সামনে আস্থা ভোট এখন স্রেফ আনুষ্ঠানিকতা বলে মনে করা হচ্ছে।

এএমএমকে দলেও ভাঙন

এদিকে বিজয়ের সরকারকে সমর্থন দেওয়ায় আম্মা মাক্কাল মুনেত্র কাজাগাম (এএমএমকে) থেকে বহিষ্কৃত হয়েছেন বিধায়ক এস কামরাজ। দলের সাধারণ সম্পাদক টিটিভি দিনাকরণ শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কামরাজকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে সরিয়ে দিয়েছেন।

সব মিলিয়ে বুধবারের আস্থা ভোটের আগে তামিলনাড়ুর রাজনীতিতে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে। ১৯৮৭ সালে এমজিআর এবং ২০১৬ সালে জয়ললিতার মৃত্যুর পর এআইএডিএমকে যে ধরনের অভ্যন্তরীণ সংকটে পড়েছিল, বর্তমান পরিস্থিতি সেই স্মৃতিকেই মনে করিয়ে দিচ্ছে।

  • Related Posts

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। শনিবার (২৫ জুলাই) নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে এই পদত্যাগের…

    Continue reading
    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সেমিকন্ডাক্টর খাতকে একটি জাতীয় অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে আমরা বিবেচনা করছি। সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে…

    Continue reading

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা