বয়স ৩১, চলে গেলেন অভিনেতা

ভারতের তেলুগু চলচ্চিত্র ও ওয়েব সিরিজের তরুণ অভিনেতা ভারত কান্থ হায়দারাবাদে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩১ বছর। দুর্ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধু সাই ত্রিলোকও নিহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রাতে হায়দরাবাদের আউটার রিং রোডের আদিবাটলা থানার অধীন এক্সিট নম্বর ১২-এর কাছে এ দুর্ঘটনা ঘটে। একটি ট্রাকের পেছনে তাদের গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

পুলিশের এক কর্মকর্তা জানান, ‘আউটার রিং রোডের এক্সিট নম্বর ১২ এলাকায় একটি ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে।’

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব আশু রেড্ডি। তিনি একটি পুরোনো ছবি শেয়ার করে লেখেন, ‘এটা আমার ব্যক্তিগত ক্ষতি। আমার সেরা বন্ধু, আমার ভরসা, আমার পরিবার-সবকিছু যেন হারিয়ে গেল। ভাবিনি কখনো এমন কিছু লিখতে হবে, যা তুমি আর পড়তে পারবে না। বিদায়, আমার প্রিয় বন্ধু।’

ভারত কান্থ শুধু অভিনেতাই ছিলেন না, তিনি একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও পরিচিত ছিলেন। তার ইনস্টাগ্রামে প্রায় ৪০ হাজার এবং ইউটিউবে প্রায় ৩০ হাজার সাবস্ক্রাইবার ছিল।

তেলুগু ইন্ডাস্ট্রিতে তিনি ‘গ্রামাম’ ও ‘টেন্যান্ট’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। পাশাপাশি ‘গীতাঞ্জলি’ ও ‘পার্বতী পরমেশ্বরলু’সহ একাধিক ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। তার অকাল মৃত্যুতে তেলুগু চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী