লা লিগা রিয়ালকে হারিয়েই চ্যাম্পিয়ন বার্সা

আগেই জানা ছিলো, এল ক্লাসিকো জিততে পারলেই লিগ শিরোপা নিশ্চিত হবে বার্সেলোনার। দুর্দান্ত ফর্মে থাকা কাতালানরাও এই ম্যাচকে শিরোপা উৎসবের মঞ্চ করে নিতে ছিলেন পুরোপুরি প্রস্তুত। ম্যাচের ২-০ ফলাফলে মিললো সেটির দারুণ প্রমাণও।

রিয়াল মাদ্রিদকে ২-০ ব্যবধানে হারিয়ে নিজেদের ২৯তম লা লিগা শিরোপা নিশ্চিত করেছে কাতালানরা। হান্সি ফ্লিকের দল ৩৫ ম্যাচে ৯১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে গেছে। হাতে থাকা তিন ম্যাচে আর এই ব্যবধান ঘোচানোর সুযোগ নেই মাদ্রিদদের। আধিপত্য বজায় থেকে লিগ শিরোপা জিতেছে বার্সা। পুরো মৌসুমে মাত্র চারটি ম্যাচ হেরেছে তারা।

এল ক্লাসিকোতে জয়ের কোনো বিকল্পই ছিলো না রিয়াল মাদ্রিদের। কেননা শিরোপার আশা বাঁচিয়ে রাখতে আর কোনো উপায় তাদের সামনে ছিলো না। কিন্তু ম্যাচের শুরুর দিকেই সেই স্বপ্নে আঘাত পায় বার্সেলোনার হয়ে মার্কাস রাশফোর্ড ৯ মিনিটে গোল করলে।

দৃষ্টিনন্দন এক গোল করেন তিনি। অ্যান্তেনিও রুডিগার বক্সের ঠিক বাইরে ফাউল করলে ফ্রি-কিক পায় বার্সেলোনা। সেখান থেকে দারুণ এক বাঁকানো শটে বল জালে জড়ান রাশফোর্ড। থিবো কোর্তোয়ার সামনে কোনো সুযোগই ছিলো না সেই বল ঠেকানোর।

প্রথম গোলের মিনিট নয়েক পর ম্যাচের ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বার্সা ফেররান তোরেসের গোলে। ফেরমিন লোপেজর ক্রসে চতুর ব্যাকহিল করেন দানি ওলমো। সেই বল পেয়ে জোরালো শটে গোল করেন তোরেস।

এই জয়ে টানা দ্বিতীয়বার লা লিগা জিতলেন ফ্লিক। গত মৌসুমে নিজের প্রথম বছরেই তিনি বার্সেলোনাকে লা লিগা ও কোপা দেল রের ডাবল জিতিয়েছিলেন।

দুই দলই ম্যাচে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পায়নি। বার্সেলোনার শুরুর একাদশে ছিলেন না লামিনে ইয়ামাল, রাফিনহা ও জুলস কুন্দে। অন্যদিকে রিয়াল ছিল আরও বেশি সমস্যায়। দলে ছিলেন না এডের মিলিতাও, দানি কারভাহাল, ফিরল্যান্ড মেন্ডি, আর্দা গুলার ও রদ্রিগো। এছাড়া সপ্তাহের মাঝামাঝি ড্রেসিংরুমে সতীর্থ অরেলিয়েঁ চুয়ামেনির সঙ্গে হাতাহাতির ঘটনায় মাথায় চোট পাওয়া ফেদরিকো ভালভের্দেও ছিলেন না।

একাডেমির তরুণ স্ট্রাইকার গঞ্জালোকে খেলান কোচ আলভারো আরবেলোয়ার। বিরতির আগে ভিনিসিয়ুস ও গঞ্জালো কয়েকটি সুযোগ তৈরি করলেও বার্সেলোনাই ছিল বেশি ভয়ংকর। কোর্তোয়া দুর্দান্ত সেভ করে রিয়ালকে আরও বড় ব্যবধানের হার থেকে বাঁচান।

দ্বিতীয়ার্ধেও আক্রমণ চালিয়ে যায় বার্সা। ৬২তম মিনিটে জুডে বেলিংহ্যামের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। পরে ভিনিসিয়ুসের একক প্রচেষ্টাও রুখে দেন গোলরক্ষক হুয়ান গার্সিয়া।

শেষদিকে রিয়াল চেষ্টা চালালেও আক্রমণে ধার ছিল না। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই শুরু হয় বার্সেলোনার শিরোপা উদযাপন।

  • Related Posts

    ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে আগুন, একজনের মৃত্যু

    নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বসতবাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আগুনের ঘটনায় মো. কালাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনি, তার স্ত্রী ও তিন সন্তান দগ্ধ হয়েছিলেন। রোববার (১০ মে)…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইরানের জবাব ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’: ট্রাম্প

    পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব পাঠিয়েছে ইরান। তবে তেহরানের সেই জবাবকে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, ইরান আলোচনার নামে দীর্ঘ ৪৭ বছর…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে আগুন, একজনের মৃত্যু

    ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে আগুন, একজনের মৃত্যু

    যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইরানের জবাব ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইরানের জবাব ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’: ট্রাম্প

    যশোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত

    যশোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত

    দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ জয়

    দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ জয়

    লা লিগা রিয়ালকে হারিয়েই চ্যাম্পিয়ন বার্সা

    লা লিগা রিয়ালকে হারিয়েই চ্যাম্পিয়ন বার্সা

    রণবীরের ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে এখনও অপ্রতিরোধ্য

    রণবীরের ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে এখনও অপ্রতিরোধ্য

    নিউ জার্সিতে আফসানা আনজুমের “ব্যবসা ও কমিউনিটি পার্টনারশিপ” পুরস্কার লাভ

    নিউ জার্সিতে আফসানা আনজুমের “ব্যবসা ও কমিউনিটি পার্টনারশিপ” পুরস্কার লাভ

    আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ কোনো দলের নয়: প্রধানমন্ত্রী

    আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ কোনো দলের নয়: প্রধানমন্ত্রী

    ইরান-মার্কিন যুদ্ধ আলোচনায় অগ্রগতি না হলে ‘প্রজেক্ট ফ্রিডম প্লাস’ চালু হবে: ট্রাম্প

    ইরান-মার্কিন যুদ্ধ আলোচনায় অগ্রগতি না হলে ‘প্রজেক্ট ফ্রিডম প্লাস’ চালু হবে: ট্রাম্প

    যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেফতার ২৯

    যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেফতার ২৯