নিউ জার্সিতে আফসানা আনজুমের “ব্যবসা ও কমিউনিটি পার্টনারশিপ” পুরস্কার লাভ

নিউ জার্সি রাজ্যে বাংলাদেশি আমেরিকান আফসানা আনজুম “ব্যবসা ও কমিউনিটি পার্টনারশিপ” পুরস্কার পেলেন। গত ৯ই মে,শনিবার রাতে ইটন টাউন এর শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে কমিউনিটি অ্যাফেয়ার্স এন্ড রিসোর্স সেন্টার এর চৌদ্দতম গালা অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

আফসানা আনজুম তাহশিন কনস্ট্রাকশনের মালিক ও প্রধান নির্বাহী। ২০১১ সালে প্রতিষ্ঠিত এই লাইসেন্সপ্রাপ্ত নির্মাণ ও পরিবেশগত পুনর্বাসন প্রতিষ্ঠানটি তাঁর নেতৃত্বে নিউ জার্সি রাজ্যে দুই হাজার এরও বেশি প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছে। গুণগত মান, সততা এবং নিয়ন্ত্রক নীতিমালা মেনে চলার ক্ষেত্রে তার প্রতিষ্ঠানটি নিউ জার্সি রাজ্যে যথেষ্ট সুনাম অর্জন করেছে।

তাহশিন কনস্ট্রাকশন বর্তমানে পনেরোটি ডিসিএ অনুমোদিত সংস্থার জন্য সীসা দূষণ অপসারণ ও পুনর্বাসন কাজের ঠিকাদার হিসেবে কাজ করছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি নিউ জার্সি অঙ্গরাজ্য অনুমোদিত অ্যাসবেস্টস অপসারণকারী ঠিকাদার ও লেড ইন্সপেক্টর হিসেবেও স্বীকৃত।

শিশুদের রক্তে উচ্চমাত্রার সিসা শনাক্ত হওয়া বহু পরিবারের বাড়িতে প্রতিষ্ঠানটি সফলভাবে সিসা অপসারণ ও নিরাপদ পরিবেশ তৈরির কাজ করেছে।

আটলান্টিক কাউন্টিতে তাহশিন কনস্ট্রাকশন, নিউ জার্সি ডিপার্টমেন্ট অব কমিউনিটি অ্যাফেয়ার্সের সিএআরসি এর সঙ্গে অংশীদারিত্বে বাংলাদেশি কমিউনিটির পরিবারগুলোকে তাদের বাড়ি সিসামুক্ত ও নিরাপদ করতে সহায়তা করেছে।

এছাড়াও হারিকেন স্যান্ডি পরবর্তী পুনর্বাসন বিভাগ এর সঙ্গে কাজ করে বন্যা ঝুঁকি মোকাবিলায় বাড়িঘর উন্নয়ন ও পুনর্বাসন কার্যক্রমে সহায়তা প্রদান করেছে।

আফসানা আনজুম বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাসোসিয়েট ডিগ্রি অর্জন করেছেন এবং তাঁর কাজের মধ্যে রয়েছে কৌশলগত পরিকল্পনা ও সেবামুখী নেতৃত্বের সমন্বয়। চার সন্তানের জননী আফসানা এবং তাঁর স্বামী জহিরুল ইসলাম বাবুল সাউথ জার্সির বাংলাদেশি কমিউনিটিতে সক্রিয়ভাবে কাজ করছেন এবং নিরাপদ আবাসন, কমিউনিটি উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

আফসানা আনজুমকে রাজ‍্যের সিনেটর ও এসেম্বলিম‍্যানের পক্ষ থেকে প্রোকলেমেশন প্রদান করা হয় ।আফসানা আনজুমের ব্যবসা ও কমিউনিটি পার্টনারশিপ পুরস্কার প্রাপ্তিতে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী