শুটিং করতে গিয়ে আহত বলিউড তারকা রাহুল দেব

বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেতা রাহুল দেব। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই সেই ঘটনার কথা জানিয়েছেন ‘চ্যাম্পিয়ন’খ্যাত এই অভিনেতা। জানা গেছে, গোয়ায় একটি বিজ্ঞাপনী চিত্রের অ্যাকশন দৃশ্য ধারণের সময় আহত হন তিনি। এতে তার বাঁ পায়ের গোড়ালির হাড়ে চিড় ধরেছে।

রাহুল দেব জানান, শুটিংয়ে উঁচু স্থান থেকে লাফ দেওয়ার একটি দৃশ্য ছিল। দৃশ্যটি তিনি কোনো ‘বডি ডাবল’ ছাড়াই করেন। কিন্তু লাফ দেওয়ার পর কুশনের ওপর পড়তেই সেটি সরে যায়। ফলে ভারসাম্য হারিয়ে বাঁ পায়ের গোড়ালি মচকে যায় তার।

অভিনেতার ভাষ্য, তখন তিনি আঘাতের মাত্রা বুঝতে পারেননি। তাই ওই অবস্থাতেই শুটিংয়ের কাজ শেষ করেন। তবে দুই দিন পর এক্স-রে করানোর পর চিকিৎসক জানান, তার বাঁ পায়ের গোড়ালিতে চিড় ধরেছে। এরপর তাকে তিন সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়।

নতুন করে আঘাত এড়াতে বর্তমানে তার পায়ে প্লাস্টার করা হয়েছে। তবে এতে খুব বেশি বিচলিত নন ‘অশোকা’ ও ‘আওয়ারা পাগল দিওয়ানা’ সিনেমাখ্যাত এই অভিনেতা। কারণ, দুর্ঘটনার আগেই শুটিংয়ের কাজ শেষ করতে পেরেছেন তিনি। ফলে তার অসুস্থতার কারণে নির্মাতাদের কোনো ক্ষতির মুখে পড়তে হয়নি।

এদিকে চোট পেলেও শরীরচর্চা বন্ধ রাখেননি রাহুল দেব। তিনি জানান, সুস্থ থাকতে নিয়মিত শরীরের উপরের অংশের ব্যায়াম করছেন। এ জন্য নিজের ফিটনেস প্রশিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

পাশাপাশি দীর্ঘদিনের সঙ্গী মুগ্ধা গডসের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেতা। রাহুলের কথায়, ‘মুগ্ধা পাশে আছে বলেই শারীরিক ও মানসিকভাবে এখনো নিজেকে সামলে রাখতে পারছি।’

  • Related Posts

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। শনিবার (২৫ জুলাই) নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে এই পদত্যাগের…

    Continue reading
    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সেমিকন্ডাক্টর খাতকে একটি জাতীয় অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে আমরা বিবেচনা করছি। সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে…

    Continue reading

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা