কুয়ালালামপুরে ‘সেমিকন এশিয়া’ মেলায় বাংলাদেশ

রাজধানী কুয়ালালামপুরে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টার (মাইটেক)-এ অনুষ্ঠিত ইলেকট্রনিক্স উৎপাদন ও সেমিকন্ডাক্টর শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ‘সেমিকন এশিয়া ২০২৬’ মেলার আজ শেষ দিন।

তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করেন মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী জোহারি আব্দুল গনি।

উদ্বোধনী অনুষ্ঠানে সেমির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা অজিত মানোচা এবং সেমি সাউথইস্ট এশিয়ার প্রেসিডেন্ট লিন্ডা তান সেমিকন্ডাক্টর শিল্পব্যবস্থায় আঞ্চলিক সহযোগিতা ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।

jagonews24

‘ট্রান্সফর্ম টুমরো’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত এবারের আসরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, ভিয়েতনাম, ইউরোপীয় ইউনিয়ন, নেদারল্যান্ডস, পোল্যান্ডের পাশাপাশি বাংলাদেশ থেকে ৭০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর খাতের নীতিনির্ধারক, উৎপাদক, সরবরাহকারী, গবেষক, বিনিয়োগকারী ও উদীয়মান প্রযুক্তি বিশেষজ্ঞদের একত্রিত করেছে এই আয়োজন।

বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের সার্বিক সহায়তায় বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) ও দেশের তিনটি শীর্ষস্থানীয় চিপ ডিজাইন প্রতিষ্ঠান—নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড, প্রাইম সিলিকন টেকনোলজি (বিডি) লিমিটেড এবং সিলিকনোভা লিমিটেড আন্তর্জাতিক বাজারে নিজেদের সক্ষমতা তুলে ধরতে এবং নতুন অংশীদারত্ব গড়ে তোলার লক্ষ্যে এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নেয়।

jagonews24

মেলায় বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুল জব্বারের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে।

প্রদর্শনীর দ্বিতীয় দিন ৬ মে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী বাংলাদেশ বুথসহ বিভিন্ন বুথ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। দেশের সেমিকন্ডাক্টর শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার এই অগ্রণী উদ্যোগ গ্রহণের জন্য তিনি বিএসআইএ ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্প দ্রুত বিকাশ লাভ করছে। এ ধরনের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম দেশের ক্রমবর্ধমান সক্ষমতা তুলে ধরার সুযোগ তৈরি করছে, যার মাধ্যমে নতুন বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার পথ উন্মুক্ত হতে পারে।’

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ জব্বার বলেন, বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের অংশীদারত্ব বাড়াতে ‘সেমিকন এশিয়া ২০২৬’-এ অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা উচ্চপ্রযুক্তিনির্ভর এই শিল্পে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরে বৈশ্বিক সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করে তোলার চেষ্টা করছি।’

jagonews24

তিনি আরও বলেন, মেলায় অংশগ্রহণের মাধ্যমে বিশ্বের শীর্ষস্থানীয় সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতার সুযোগ সৃষ্টি হয়েছে, যা ভবিষ্যতে বাংলাদেশের প্রযুক্তি খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ বুথে আগ্রহী দর্শনার্থী ও বিনিয়োগকারীদের কাছে চিপ ডিজাইন, যাচাইকরণ, গবেষণা ও উন্নয়ন এবং আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্টিং সেবায় সহযোগিতার সম্ভাবনা তুলে ধরা হয়।

এছাড়া সেমিকন্ডাক্টর খাতে বাংলাদেশের ব্র্যান্ডিং উন্নয়ন, দেশীয় প্রতিষ্ঠানের দক্ষতা উপস্থাপন, বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা, কৌশলগত ব্যবসায়িক সংযোগ তৈরি এবং যৌথ উদ্যোগে আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের লক্ষ্যে বিএসআইএ প্রতিনিধিদল পৃথকভাবে মালয়েশিয়া সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, মালয়েশিয়া ডিজিটাল ইকোনমি করপোরেশন, যুক্তরাষ্ট্রভিত্তিক সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠান ক্যাডেন্স, সিলটেরা এবং মালয়েশিয়ার বিভিন্ন সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছে।

jagonews24

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান তৈরি পোশাক, কৃষিপণ্য ও জ্বালানিভিত্তিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পাশাপাশি সেমিকন্ডাক্টরের মতো উচ্চপ্রযুক্তি খাতে প্রবেশের ক্ষেত্রে ‘সেমিকন সাউথইস্ট এশিয়া ২০২৬’-এ বাংলাদেশের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ বুথে আগত দর্শনার্থীদের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ, আউটসোর্সিং, যৌথ গবেষণা এবং দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সেমিকন্ডাক্টর খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা ও বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি বৈশ্বিক এক ট্রিলিয়ন ডলারের সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের অংশীদারত্ব নিশ্চিত করার পথও আরও সুদৃঢ় হবে।

  • Related Posts

    আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ কোনো দলের নয়: প্রধানমন্ত্রী

    পুলিশ প্রশাসন কোনো দলের নয়, বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশকে উদ্দেশ্যে বলে তিনি বলেন, কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার…

    Continue reading
    ইরান-মার্কিন যুদ্ধ আলোচনায় অগ্রগতি না হলে ‘প্রজেক্ট ফ্রিডম প্লাস’ চালু হবে: ট্রাম্প

    ইরানের সঙ্গে চলমান আলোচনায় অগ্রগতি না হলে অপারেশন প্রজেক্ট ফ্রিডম আবারও শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। এবারে অভিযানের নাম দেওয়া হয়েছে ‘প্রজেক্ট ফ্রিডম প্লাস’। এই অভিযানের লক্ষ্য হবে হরমুজ প্রণালি দিয়ে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ কোনো দলের নয়: প্রধানমন্ত্রী

    আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ কোনো দলের নয়: প্রধানমন্ত্রী

    ইরান-মার্কিন যুদ্ধ আলোচনায় অগ্রগতি না হলে ‘প্রজেক্ট ফ্রিডম প্লাস’ চালু হবে: ট্রাম্প

    ইরান-মার্কিন যুদ্ধ আলোচনায় অগ্রগতি না হলে ‘প্রজেক্ট ফ্রিডম প্লাস’ চালু হবে: ট্রাম্প

    যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেফতার ২৯

    যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেফতার ২৯

    মিরপুর টেস্ট ৩৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করলো বাংলাদেশ

    মিরপুর টেস্ট ৩৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করলো বাংলাদেশ

    শুটিং করতে গিয়ে আহত বলিউড তারকা রাহুল দেব

    শুটিং করতে গিয়ে আহত বলিউড তারকা রাহুল দেব

    কুয়ালালামপুরে ‘সেমিকন এশিয়া’ মেলায় বাংলাদেশ

    কুয়ালালামপুরে ‘সেমিকন এশিয়া’ মেলায় বাংলাদেশ

    ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

    ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

    আর যেন ফ্যাসিবাদ-স্বৈরাচারের হাতিয়ার না হয় পুলিশ: প্রধানমন্ত্রী

    আর যেন ফ্যাসিবাদ-স্বৈরাচারের হাতিয়ার না হয় পুলিশ: প্রধানমন্ত্রী

    পুলিশ সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    পুলিশ সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    মুখ্যমন্ত্রী বিজয়ের শপথগ্রহণ আজ, থাকবেন রাহুল গান্ধীও

    মুখ্যমন্ত্রী বিজয়ের শপথগ্রহণ আজ, থাকবেন রাহুল গান্ধীও