এক ছক্কায় সূর্যবংশীর দুই বিশ্ব রেকর্ড

বৈভব সূর্যবংশীর যেন কোনো রওয়া-সওয়া নেই। প্রথম বল থেকেই মেরে খেলার চেষ্টা। দৌড়ে এক, দুই কিংবা তিন রান নয়, বাউন্ডারি মারার দিকে ঝোঁক তার। এই যেমন গতকাল গুজরাট টাইটান্সের মোহাম্মদ সিরাজের বলে প্রথম বলেই ছক্কা।

রাজস্থান রয়্যালস সতীর্থ যশস্বী জয়সওয়াল ইনিংসের দ্বিতীয় বলে তাকে স্ট্রাইক দিয়েছিলেন। সিরাজ বলটি করেছিলেন শর্ট লেন্থে। লংঅনের ওপর দিয়ে উড়িয়ে মেরে প্রথম বলেই ছক্কা আদায় করে নেন ১৫ বছর বয়সি বিস্ময়বালক। এই ছক্কায় সূর্যবংশী দুটি বিশ্ব রেকর্ড নিজের নামে লিখেছেন।

স্বীকৃত টি-টোয়েন্টিতে একশ ছক্কা হাঁকানোয় সূর্যবংশী এখন সবচেয়ে দ্রুততম। এজন্য তাকে খেলতে হয়েছে ৫১৫ বল। এতদিন রেকর্ডটি ছিল অস্ট্রিয়ার করনবীর সিংয়ের দখলে। ছক্কার সংখ্যায় তিন অঙ্কের ঘরে পৌঁছতে তার লেগেছিল ৮১৩ বল। ৮৪৩ বলে একশ ছক্কা হাঁকিয়ে তৃতীয় স্থানে কেইরন পোলার্ড।

গুজরাটের ২৩০ রান তাড়ায় ১৬ বলে ৩৬ রানের ইনিংসে সূর্যবংশী পরে আরও ২টি ছক্কা মেরেছেন। অর্থাৎ তার নামের পাশে এখন ১০২ ছক্কা, ছক্কার চেয়ে চারের সংখ্যা কম। ২৯ ম্যাচের ক্যারিয়ারে চার মেরেছেন ৯১টি। অর্থাৎ ৫২৯ বল মোকাবিলায় একটি করে বাউন্ডারি মারতে তার ৩ বলেরও কম লেগেছে।

আরেকটি বিশ্ব রেকর্ড হলো সর্বকনিষ্ঠ হিসেবে একশ ছক্কা হাঁকানো। গতকাল তার বয়স ছিল ১৫ বছর ৪৩ দিন। এই বয়সেই টি-টোয়েন্টিতে ১১৪১ রান করে ফেলেছেন তিনি। সেটাও আবার অবিশ্বাস্য ২১৫ স্ট্রাইকরেটে। এই পথে সেঞ্চুরি করেছেন ৪টি, ২টিই আইপিএলে। গতবার একটি, এবার একটি।

এবারের আসরে ছক্কায় সূর্যবংশীই লিড দিচ্ছেন। ৪৪০ রান করার পথে ৪০টি ছক্কা মেরেছেন তিনি। ৩৬ ছক্কা নিয়ে দ্বিতীয় স্থানে সানরাইজার্স হায়দরাবাদের অভিষেক শর্মা, ৩৩ ছক্কা মুম্বাই ইন্ডিয়ান্সের রায়ান রিকেলটনের।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী