বাংলাদেশে গিয়ে চাচা মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্কে বাংলাদেশী বংশোদ্ভূত গনেট রোজারিওর ১৫ বছরের কারাদণ্ড

২০২১ সালে বাংলাদেশে গিয়ে এক মার্কিন নাগরিককে হত্যার দায়ে নিউইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্যক্তিকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম গনেট রোজারিও।

বিচার বিভাগ জানিয়েছে, গনেট ইতিপূর্বে একজন মার্কিন নাগরিককে ভিনদেশে হত্যার অভিযোগ স্বীকার করে আদালতে দোষ স্বীকারোক্তি দিয়েছিলেন। বিবৃতিতে উদ্ধৃত আদালতের নথিপত্র অনুযায়ী, ২০২১ সালের জুন মাসে বাংলাদেশের মুন্সিগঞ্জে গনেট রোজারিও একটি শটগান ব্যবহার করে তার চাচা মাইকেল রোজারিওকে হত্যা করেন। তারা দুজনই বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। মুন্সিগঞ্জে তাদের পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

ঘটনার বিবরণে বিচার বিভাগ জানায়, ২০২১ সালের ১১ জুন রাতে গনেট রোজারিও তাদের পারিবারিক বাড়ির বাইরে তার চাচার শোবার ঘরের জানালার কাছে ধূমপান করছিলেন। তখন তিনি শুনতে পান যে, ঘরের ভেতর থেকে মাইকেল তাকে গালিগালাজ ও অপমান করছেন।

এরপর গনেট ঘরের ভেতরে গিয়ে একটি শটগান নিয়ে আসেন এবং বাইরে ফিরে গিয়ে তার চাচাকে হুমকি দেন। একপর্যায়ে তিনি জানালার অস্বচ্ছ শাটারের ভেতর দিয়ে একটি গুলি ছোড়েন। সেই গুলি মাইকেলের পেটে বিদ্ধ হয় এবং এতেই তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পর গনেট রোজারিও ২০২৩ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে ফিরে যান। পরবর্তীতে ২০২৪ সালের এপ্রিলে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ইন্ডিক্টমেন্ট) গঠন করা হয়।

এই মামলাটি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই-এর লস অ্যাঞ্জেলেস এবং নিউইয়র্ক ফিল্ড অফিস তদন্ত করেছে। তদন্তের ক্ষেত্রে এফবিআই-এর ঢাকা অফিস এবং বাংলাদেশ কর্তৃপক্ষ বিশেষ সহায়তা প্রদান করেছে।

সহকারী অ্যাটর্নি জেনারেল এ টাইসন ডুভা এবং মার্কিন অ্যাটর্নি জে ক্লেটন এই সাজা ঘোষণার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন বলে বিচার বিভাগের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

  • Related Posts

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। শনিবার (২৫ জুলাই) নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে এই পদত্যাগের…

    Continue reading
    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সেমিকন্ডাক্টর খাতকে একটি জাতীয় অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে আমরা বিবেচনা করছি। সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে…

    Continue reading

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা