নিউ জার্সি রাজ্যের প্রাইমারি নির্বাচনে লড়ছেন সুব্রত চৌধুরী ও লাকী চৌধুরী

নিউ জার্সি রাজ্যের প্রাইমারি নির্বাচনে লড়ছেন সুব্রত ও লাকী। আগামী ২ জুন, মঙ্গলবার অনুষ্ঠিতব্য নির্বাচনে আটলান্টিক কাউন্টির ‘ডেমোক্রেটিক কমিটি পারসন’ পদে জয়ী হওয়ার লক্ষ্যে তাঁরা নির্বাচনে লড়ছেন। সুব্রত চৌধুরী- বাংলাদেশের চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই গ্রামের বাসিন্দা স্বর্গীয় দীপেশ চৌধুরী ও রাধা চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান সুব্রত চৌধুরী আটলান্টিক কাউন্টি গভর্নমেন্ট এর হিউম্যান সার্ভিসেস স্পেশালিস্ট পদে কর্মরত।

তিনি ২০১২ সালে অভিবাসীর মর্যাদা নিয়ে সপরিবারে যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই কমিউনিটি সাংবাদিকতায় নিজেকে ব্যাপৃত রেখেছেন। সুব্রত চৌধুরী সাংবাদিকতার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের বাংলা মাধ্যমের সংবাদপত্র, সংকলনে নিয়মিত ছড়া, কবিতা, গল্প লিখে থাকেন। অনুবাদক হিসেবেও তাঁর খ্যাতি আছে। ইতোমধ্যে ছড়া গ্রন্থ ‘বিশ্ব বেহায়া’ ও ‘আতু বুতু কাতু কুতু’ শিরোনামে তাঁর রূপকথার বই প্রকাশিত হয়েছে।

তিনি বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি, সাউথ জার্সি পয়েটস কালেকটিভ, এনএএসিপির সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে সামাজিক কর্মকান্ডে নিজেকে ব্যাপৃত রেখেছেন।

সুব্রত চৌধুরী আটলান্টিক সিটি স্কুল বোর্ডের নির্বাচিত সদস্য হিসাবে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চৌধুরী প্রথম আমেরিকান এশিয়ান হিসাবে আটলান্টিক কাউন্টির “সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক পরামর্শক পর্ষদ” এর সদস্য পদে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরির ট্রাষ্টি বোর্ডের সদস্য হিসাবেও দায়িত্ব পালন করছেন।

লাকী চৌধুরী-চট্টগ্রাম এর বোয়ালখালী উপজেলার উওর ভূর্ষি গ্রামের স্বর্গীয় শৈবাল শংকর চৌধুরী ও স্বর্গীয়া রানী চৌধুরীর কনিষ্ঠ কণ্যা লাকী চৌধুরী আটলান্টিক সিটি গভর্নমেন্ট এর অধীনে মার্কেনটাইল ও লাইসেন্সিং বিভাগে কর্মরত আছেন। সৎ ও মানবিক গুনাবলীর অধিকারীনি লাকী চৌধুরী ২০১২ সালে অভিবাসীর মর্যাদা নিয়ে সপরিবারে যুক্তরাষ্ট্রে আসেন।

উল্লেখ্য, সুব্রত চৌধুরী চতুর্থ মেয়াদে বিজয়ী হওয়ার লক্ষ্যে এবারের নির্বাচনে লড়ছেন। অন্যদিকে লাকী চৌধুরী দ্বিতীয় মেয়াদে বিজয়ী হওয়ার লক্ষ্যে এবারের নির্বাচনে লড়ছেন। প্রাইমারি নির্বাচনে তাঁদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য তাঁরা ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী