রাশিয়ার ‘ভিক্টরি ডে’ ট্রাম্প-পুতিন ফোনালাপে ‘নাৎসিবাদের’ বিরুদ্ধে জয়ের স্মৃতিচারণ

রাশিয়ার ৮১তম ‘ভিক্টরি ডে’ উপলক্ষ্যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি করার অনুরোধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক ফোনালাপে পুতিনকে এই অনুরোধ করেন ট্রাম্প। এতে তিন দিনের যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ে সম্মত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্পের সঙ্গে সংক্ষিপ্ত ফোনালাপে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসিবাদের বিরুদ্ধে যৌথ বিজয়ের স্মৃতিচারণ করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং পুতিন।

ভিক্টরি ডে উপলক্ষে রাশিয়ার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে পুতিন বলেন, আমরা সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমরা একসঙ্গে নাৎসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি এবং যেভাবে বিজয় অর্জন করেছি তা আমরা স্মরণ করেছি।

পুতিন আরও বলেন, সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রসহ অ্যান্টি-হিটলার জোটের যৌথ প্রচেষ্টাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় নিশ্চিত করেছিল।

৯ মে ‘ভিক্টরি ডে’র প্রাক্কালে অনুষ্ঠিত রাশিয়ার নিরাপত্তা পরিষদের ব্রিফিংয়ে পুতিন এই মন্তব্য করেন। রাশিয়ায় এই দিনটি নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত বিজয়ের স্মরণে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হয়।

এদিকে শুক্রবার (৮ মে) হোয়াইট হাউস থেকে ভার্জিনিয়ায় নিজের গলফ ক্লাবে যাওয়ার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি অনুরোধ করেছিলাম এবং প্রেসিডেন্ট পুতিন সম্মত হয়েছেন। প্রেসিডেন্ট জেলেনস্কিও সম্মত হয়েছেন-উভয়েই দ্রুত রাজি হয়েছেন। কিছু সময়ের জন্য তারা মানুষ হত্যা করবে না, এটা খুবই ভালো।

ট্রাম্পের ভাষায়, এটি দীর্ঘদিনের রক্তক্ষয়ী যুদ্ধের সমাপ্তির ‘সূচনা’ হতে পারে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প জানান, শনিবার (৯ মে) থেকে সোমবার (১১ মে) পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত বিজয়ের স্মরণে শনিবার রাশিয়ার ‘ভিক্টরি ডে’ পালিত হয়।

ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির আওতায় সব ধরনের সামরিক হামলা বন্ধ থাকবে এবং উভয় দেশ এক হাজার করে যুদ্ধবন্দি বিনিময় করবে।

ট্রাম্প দাবি করেন, তিনি সরাসরি দুই নেতার সঙ্গে কথা বলে এই সমঝোতা করেছেন। তিনি বলেন, আশা করি এটি দীর্ঘ, কঠিন ও প্রাণঘাতী যুদ্ধের শেষের শুরু হবে।
যদিও রাশিয়া শুক্রবার (৮ মে) ও শনিবারের (৯ মে) জন্য আগেই যুদ্ধবিরতি ঘোষণা করেছিল তবে তা দ্রুত ভেস্তে যায়। উভয় পক্ষই একে অপরকে হামলা চালানোর অভিযোগ করে। এর আগে ইউক্রেনের একতরফা যুদ্ধবিরতিও একইভাবে ব্যর্থ হয়েছিল।

  • Related Posts

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। শনিবার (২৫ জুলাই) নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে এই পদত্যাগের…

    Continue reading
    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সেমিকন্ডাক্টর খাতকে একটি জাতীয় অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে আমরা বিবেচনা করছি। সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে…

    Continue reading

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা