ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আরও এক বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। এ পর্যন্ত দুজন নিহতের খবর পাওয়া গেলো।

শুক্রবার (৮ মে) গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার সীমান্তে এ গুলির ঘটনা ঘটে।

নিহত মোরছালিন গোপীনাথপুর ইউনিয়নেন ধজনগরের বাতেনবাড়ি গ্রামের হেবজু মিয়ার ছেলে। তিনি গোপীনাথপুর শাহআলম ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আরেক নিহত নবীর হোসেনের (৪০) বাড়ি মধুপুর গ্রামে। দু’জনের মরদেহ আগরতলার জিবি হাসপাতালে রয়েছে বলে পারিবারিক সূত্র জানায়।

একই ঘটনায় একাধিক বাংলাদেশি তরুণ আহত হয়েছেন। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। চিকিৎসার জন্য তাদেরকে কুমিল্লায় নেওয়া হয়েছে।

নিহতদের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, কয়েকজন চোরাকারবারী রাতে মোরছালিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে পাথারিয়াদ্বার সীমান্তে নিয়ে যায়। একই সময়ে নবীর হোসেনসহ কয়েকজন সীমান্ত এলাকায় যান। এসময় বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলে মুরছালিন নিহত হন। পরে তার মরদেহ ভারতে নিয়ে যায় বিএসএফ। এসময় আহত নবীর হোসেনকেও নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুজনই চোরাচালানীর সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে। বিজিবি এরই মধ্যে বিএসএফের সঙ্গে মরদেহগুলো দেশে নিয়ে আসার বিষয়ে কাজ করছে।

  • Related Posts

    ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

    দেশের পাঁচ বিভাগে আজ শনিবার দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। শনিবার (৯ মে) সকালে…

    Continue reading
    যুক্তরাষ্ট্রে খুনের শিকার লিমন-বৃষ্টি পেলেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

    যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) পিএইচডির শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) ইউনিভার্সিটি অব সাউথ…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

    ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

    যুক্তরাষ্ট্রে খুনের শিকার লিমন-বৃষ্টি পেলেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

    যুক্তরাষ্ট্রে খুনের শিকার লিমন-বৃষ্টি পেলেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

    লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি

    লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি

    রাশিয়ার ‘ভিক্টরি ডে’ ট্রাম্প-পুতিন ফোনালাপে ‘নাৎসিবাদের’ বিরুদ্ধে জয়ের স্মৃতিচারণ

    রাশিয়ার ‘ভিক্টরি ডে’ ট্রাম্প-পুতিন ফোনালাপে ‘নাৎসিবাদের’ বিরুদ্ধে জয়ের স্মৃতিচারণ

    রাশিয়ার ‘ভিক্টরি ডে’ ট্রাম্পের অনুরোধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন পুতিন-জেলেনস্কি!

    রাশিয়ার ‘ভিক্টরি ডে’ ট্রাম্পের অনুরোধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন পুতিন-জেলেনস্কি!

    ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

    ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

    গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা

    গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা

    একপ্রান্ত ধরে আছেন মুশফিক, ৭ উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

    একপ্রান্ত ধরে আছেন মুশফিক, ৭ উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

    ২৩ বছর পর একসঙ্গে শাহরুখ খান-সাইফ আলি খান

    ২৩ বছর পর একসঙ্গে শাহরুখ খান-সাইফ আলি খান

    নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান – জাতিসংঘে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী

    নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান – জাতিসংঘে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী