ঢাকার পথে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ

ঢাকার পথে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় খুন হওয়া নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহবাহী উড়োজাহাজ। বৃহস্পতিবার (৭ মে) রাতে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজটি রওনা হয়। এসময় অশ্রুসিক্ত চোখে বৃষ্টিকে শেষ বিদায় জানান প্রবাসীরা। দুবাই হয়ে শনিবার (৯ মে) সকালে মরদেহ পৌঁছাবে ঢাকায়।

লিমনের পর এবার দেশের পথে ফ্লোরিডায় নির্মম হত্যার শিকার পিএইচডি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার ট্যাম্পার ফিউনারেল থেকে বৃষ্টির কফিনটি অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে নেয়া হয়। পরে রাত ৮টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি।

দুবাই হয়ে শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহ হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবে। 

স্থানীয় মসজিদে বৃষ্টির আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা-মুনা। এসময় বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। অশ্রুসিক্ত নয়নে তারা বৃষ্টিকে শেষ বিদায় জানান। 

এর আগে, গেল সোমবার (৪ মে) সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ।

এদিকে, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা পিএইচডি’র দুই শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে।

শুক্রবার (৮ মে) বসন্তকালীন সমাবর্তনে বাংলাদেশ সরকারের প্রতিনিধির হাতে সম্মানসূচক ডিগ্রি তুলে দেয়া হবে। এসময় তাদের সম্মানে অনুষ্ঠানস্থলে দুটি চেয়ার ফাঁকা থাকবে।

গত ১৬ এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। এর আটদিন পর ২৪ এপ্রিল জামিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। কয়েকদিনের ফরেনসিক পরীক্ষা-নিরীক্ষার পর ৩০ এপ্রিল শনাক্ত হয় বৃষ্টির মরদেহ।

দুই শিক্ষার্থী খুনের ঘটনায় অভিযুক্ত জামিলের রুমমেট হিশাম আবুঘেরহ-কে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার (২৬ এপ্রিল) হিলসবরো কাউন্টি আদালতে দাখিল করা নথিতে বলা হয়, বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী লিমনকে ধারালো অস্ত্রের একাধিক আঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হিশাম আবুঘরবেহ’র বিরুদ্ধে দুটি ফার্স্ট-ডিগ্রি পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে।

  • Related Posts

    মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল প্রেরণার বিশেষ উৎস প্রধানমন্ত্রী

    মহান মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান প্রেরণার বিশেষ উৎস হয়ে উঠেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৭ মে) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নিজের…

    Continue reading
    হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমান

    হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ ও স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল প্রেরণার বিশেষ উৎস প্রধানমন্ত্রী

    মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল প্রেরণার বিশেষ উৎস প্রধানমন্ত্রী

    হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমান

    হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমান

    মমতা ব্যানার্জী অনড়, বিধানসভা ভেঙে দিলেন গভর্নর: এখন বিকল্প কী?

    মমতা ব্যানার্জী অনড়, বিধানসভা ভেঙে দিলেন গভর্নর: এখন বিকল্প কী?

    ইরানের সঙ্গে গোলাগুলি ‘লাভ ট্যাপ’, যুদ্ধবিরতি বহাল আছে: ট্রাম্প

    ইরানের সঙ্গে গোলাগুলি ‘লাভ ট্যাপ’, যুদ্ধবিরতি বহাল আছে: ট্রাম্প

    চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত, শিশু গুলিবিদ্ধ

    প্রথম উইকেট হারালো বাংলাদেশ, সাজঘরে জয়

    প্রথম উইকেট হারালো বাংলাদেশ, সাজঘরে জয়

    বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো পাকিস্তান

    বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো পাকিস্তান

    শুটিংয়ে যাওয়ার পথে দুর্ঘটনা, থমকে গেল প্রভাসের ‘ফৌজি’

    শুটিংয়ে যাওয়ার পথে দুর্ঘটনা, থমকে গেল প্রভাসের ‘ফৌজি’

    ঢাকার পথে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ

    ঢাকার পথে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ

    ঈদুল আজহায় টানা ৭ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা 

    ঈদুল আজহায় টানা ৭ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা