দ্বিতীয় দিনেও বৃষ্টির শঙ্কা, কী হতে যাচ্ছে কানপুর টেস্টে?

টেস্ট শুরুর আগেই কানপুরের আকাশে ছিল মেঘের আনাগোনা। বৃষ্টির চোখ রাঙানি ছিল। আবহাওয়ার পূর্বাভাসে বলা ছিল, শুক্রবার প্রথম দিন বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশের বেশি। এবং বাস্তবে সেটাই হয়েছে।

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হওয়া প্রথম দিনের খেলা মধ্যাহ্ন ভোজের পর ম্যাচের ৩৫ ওভার যেতেই বন্ধ হয়েছে, তারপরে আর শুরু করা যায়নি। খেলা বন্ধ হওয়ার সময় পর্যন্ত বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ১০৭ রান।

বৃষ্টি কানপুর টেস্টের সঙ্গে এমনভাবে লেপ্টে আছে যে, সবাই এই টেস্টের পরিণতি, চালচিত্র নিয়ে মাথা ঘামানোর চেয়ে আবহাওয়া মানে বৃষ্টি নিয়েই বেশি ভাবছেন।

এদিকে আজ শনিবার টেস্টের দ্বিতীয় দিনেও আছে বৃষ্টির শঙ্কা। ৮০ ভাগ বৃষ্টির কথা বলা আছে আবহাওয়ার রিপোর্টে। আর রোববার তৃতীয় দিন বৃষ্টির সম্ভাবনা ৫৯ ভাগ।

প্রথম দিন ৯০ ওভারের জায়গায় মাত্র ৩৫ ওভার খেলা হয়েছে। তার মানে ৫৫ ওভার খেলা হয়নি। প্রথম দিনের এক তৃতীয়াংশ খেলা হওয়ার পর শনিবার দ্বিতীয় দিনও যদি বৃষ্টির কারণে ঠিক একই অবস্থা থাকে, বৃষ্টির বাঁধায় দিনের বড় সময় যদি খেলা না হয়, তাহলে কানপুর টেস্টে ফল নিষ্পত্তির সম্ভাবনা যাবে অনেকটাই কমে।

অবশ্য সবটাই নির্ভর করবে বাংলাদেশের প্রথম ইনিংসের ব্যাটিংয়ের ওপর। ইতিহাস জানাচ্ছে, এ সিরিজে এখন পর্যন্ত বাংলাদেশ ২ বার ব্যাট করে একবার আড়াইশো রানও করতে পারেনি।

চেন্নাইতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্তর দল অলআউট হয়েছে ১৪৯ রানে (৪৭.১ ওভারে)। আর দ্বিতীয় বার ৫১৫ রানের হিমালয় সমান টার্গেটের পিছু ধেয়ে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৩৪ (৬২.১ ওভারে)।

কাজেই বৃষ্টি বড় ধরনের বাধা হয়ে দাঁড়ালেও বাংলাদেশ যদি প্রথম টেস্টের মতই দেড়শোর নিচে প্রথমবার আর পরের বার ২৩০‘র ঘরে অলআউট হয়, তাহলে বৃষ্টিতে দেড় দিন ধুয়ে মুছে ৩ দিন খেলা হলেও ম্যাচ বাঁচানো কঠিন।

কাজেই টাইগারদের প্রথম ও প্রধান কাজ হলো, বৃষ্টির দিকে তাকিয়ে না থেকে নিজেদের ব্যাটিংয়ে সবার আগে মনোযোগি হওয়া। প্রথম ইনিংসটাকে যতটা সম্ভব বড় করা।

শুক্রবার ৩৫ ওভার ব্যাটিং করতে গিয়ে ৩ উইকেট হারিয়েছে শান্তর দল। এই ধারা অব্যাহত থাকলে প্রথম ইনিংসের স্থায়িত্ব হতে পারে ১০৫ ওভার। যদি তাই হয়, তাহলে বাংলাদেশের স্কোর গিয়ে ঠেকতে পারে ৩০০‘তে। তখন টাইগারদের ফলোঅনে ফেলতে হলে রোহিত শর্মার দলের প্রথম ইনিংসে দরকার পড়বে ৫০০+ রানের।

কাজেই ম্যাচে থাকতে এবং লড়াই করতে হলে বাংলাদেশের প্রথম লক্ষ্যই থাকবে, প্রথম ইনিংসটাকে যত সম্ভব বড় করা। প্রথম ইনিংসে দেড়শোর আশপাশে মুখ থুবড়ে পড়লে ম্যাচ বাঁচানোর পথ যাবে রুদ্ধ হয়ে। তখন বাকি ৪ দিনে ৩ দিন খেলা হলেও ম্যাচ বাঁচানো খুব কঠিন হবে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী