মালয়েশিয়ার পাহাং রাজ্যে বাংলাদেশিসহ ৯১ অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ার পাহাং রাজ্যে লোহার রিসাইক্লিং কারখানায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৯১ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সিনার হারিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৫ সেপ্টেম্বর) অভিবাসন বিভাগ (জেআইএম) একটি সমন্বিত অভিযানে পাহাং রাজ্যের কুয়ানতানের গেবেং ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের একটি মেটাল রিসাইক্লিং কারখানায় অভিযান চালিয়ে অভিবাসীদের গ্রেফতার করে।

রাজ্যের অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানিয়েছে, জনসাধারণের ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাহাং স্টেট জিআইএম এবং পুত্রজায়া ইমিগ্রেশন সদর দপ্তরের এটিপসম এবং এএমএলএ প্রতিরোধ বিভাগের কর্মকর্তা ও সদস্যদের নিয়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় বিদেশি শ্রমিকরা লোহার স্তূপে ভরা একটি বড় কারখানা এলাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়।

গ্রেফতারদের মধ্যে চীনের ৪৩, পাকিস্তানের ২১, বাংলাদেশ ১৯, ইন্দোনেশিয়া ১, চীনের ৫ নারী এবং মিয়ানমারের দুই নারী রয়েছেন। যাদের বয়স ২১ থেকে ৬০ বছরের মধ্যে।

অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর অধীনে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের অভিবাসন পরিচালক। গ্রেফতারদের বিষয়ে আরও অধিকতর তদন্তের জন্য কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

  • Related Posts

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার আয় করেছেন বলে অভিযোগ…

    Continue reading
    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না। ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কেন আমি এটি ব্যবহার করবো?—এ প্রশ্নকেই তিনি…

    Continue reading

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ