একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

হার দিয়ে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো বাংলাদেশের মেয়েরা। স্বর্ণা আক্তার ছাড়া কেউই লড়াই করতে পারেননি বাংলাদেশের। ফলে ২৫ রানে পরাজিত হয়ে সিরিজে পিছিয়ে গেছে ১-০ ব্যবধানে।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৫ বলে ৬০ রান করেছেন স্বর্ণা আক্তার। ৪টি চার ও দুটি ছক্কা মেরেছেন তিনি। তবে জেতাতে পারেননি দলকে। ইনিংসের শেষ বলে হয়েছেন রানআউট।

লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশের শুরুটা ভালোই হয়েছিল। ৩৯ রানের উদ্বোধনী জুটি গড়েন জুয়াইরিয়া ফেরদৌস ও দিলারা আক্তার। ১৬ রান করে জুরাইরিয়া সাজঘরে ফেরেন আতাপাত্তুর বলে স্টাম্পিং হয়ে। এরপর দলের বোর্ডে যখন ৪০ রান। তখন ১ ও ০ রান করে কাটা পড়েন শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মাদারা আউট করেন দুজনকেই।

ওপেনিংয়ে নামা দিলারা আক্তার লেগ বিফোরের ফাঁদে পড়েন অযোধ্যার বলে ২৩ রান করে। ৩৯ রানে প্রথম উইকেয়ট হারানো বাংলাদেশ ৪৪ রানে হারিয়ে বসে ৪ উইকেট। টিকে থেকে ২৬ বল খেললেও ১৬ রানের বেশি করতে পারেননি সোবহানা মোস্তারি। তাকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন আতাপাত্তু।

আরেকবার অযোধ্যা আঘাত হানলে ৬ রান করে কাটা পড়েন রাবেয়া খান। ৯৭ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ নারী দল। ৬ রান করে অপরাজিত ছিলেন সুলতানা খাতুন। শেষ উইকেট হিসেবে আউট হন একাই লড়াই চালিয়ে যাওয়া স্বর্ণা আক্তার।

শ্রীলঙ্কার হয়ে সমান দুটি করে উইকেট পেয়েছেন মাদারা, আতাপাত্তু ও অযোধ্যা।

এর আগ, সিলেটে তিন ম্যাচ সিরিজের প্রথম নারী টি-টোয়েন্টিতে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেয় শ্রীলঙ্কা। লঙ্কানরা ৪ উইকেটে তোলে ১৬১ রান। অর্থাৎ জিততে হলে বাংলাদেশের মেয়েদের করতে হতো ১৬২।

এই ম্যাচে নতুন এক মাইলফলক ছুঁয়েছেন নাহিদা আক্তার। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ক্যারিয়ারে ১০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামেন তিনি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ওপেনার হাসিনি পেরেরাকে ব্যক্তিগত ৭ রানেই ফেরান সুলতানা খাতুন। আরেক ওপেনার চামারি আতাপাত্তু ৩০ বলে ৩২ করে হন সুলতানার দ্বিতীয় শিকার।

এরপর ৫৪ বলে ৮০ রানের জুটি গড়ে তোলেন ইমেশা দুলানি আর হর্ষিতা সামারাবিক্রমা। ইনিংসের ৮ বল বাকি থাকতে আউট হন দুলানি। নাহিদা আক্তারের শিকার হওয়ার আগে ৪০ বলে ৭ বাউন্ডারিতে ৫৫ রান করেন তিনি।

আর ইনিংসের একদম শেষ বলে মারুফা আক্তার তুলে নেন বিধ্বংসী ব্যাটিং করা সামারাবিক্রমাকে। ৩৫ বলে ৫ বাউন্ডারি আর ২ ছক্কায় ৬১ রান করেন সামারা।

সুলতানা ২৯ রানে ২টি আর মারুফা ও নাহিদা নেন একটি করে উইকেট।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী