বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

বলিউড তারকা অক্ষয় কুমার অভিনীত হরর-কমেডি ‘ভূত বাংলা’ বক্স অফিসে ভূতুড়ে ঝড় তুলেছে। মুক্তির মাত্র ৯ দিনেই সিনেমাটি ১০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলেছে, যা নিয়ে দারুণ উচ্ছ্বাস দেখা যাচ্ছে দর্শক ও নির্মাতাদের মধ্যে।

১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘ভূত বাংলা’ প্রথম সপ্তাহেই আয় করে প্রায় ৮৪ কোটি রুপি। এরপর দ্বিতীয় সপ্তাহেও একই ধারাবাহিকতা বজায় রেখেছে সিনেমাটি। নবম দিনে, অর্থাৎ শনিবার সিনেমাটি আয় করেছে প্রায় ৯ দশমিক ৯৮ কোটি রুপি। রোববার সকাল পর্যন্ত প্রাথমিক হিসাব অনুযায়ী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০০ দশমিক ৯৮ কোটি রুপিতে।

ভারতীয় বক্স অফিস বিশ্লেষক সংস্থা ‘স্যাকনিল্ক’র তথ্য বলছে, দ্বিতীয় রোববারে সিনেমাটির আয় ১৩ থেকে ১৫ কোটি রুপির মধ্যে থাকতে পারে। ফলে খুব দ্রুতই এটি বাজেট ছাড়িয়ে লাভের মুখ দেখবে বলে আশা করা হচ্ছে।

জানা গেছে, ‘ভূত বাংলা’ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১২০ কোটি রুপি। সেই হিসেবে মুক্তির অল্প সময়ের মধ্যেই বিনিয়োগের বড় অংশ উঠে এসেছে। বর্তমানে দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি অবিনাশ তিওয়ারি ও মেধা শঙ্কর অভিনীত ‘গিনি ওয়েডস সানি ২’-এর সঙ্গে প্রতিযোগিতায় থাকলেও ব্যবসার দিক থেকে এগিয়ে রয়েছে অক্ষয়ের এই সিনেমা।

দীর্ঘদিন পর পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে জুটি বেঁধেছেন অক্ষয় কুমার। এর আগে এই জুটি ‘হেরা ফেরি’, ‘গরম মসালা’ ও ‘ভুল ভুলাইয়া’র মতো জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছে।

‘ভূত বাংলা’ একটি ফ্যান্টাসি-ড্রামা ঘরানার সিনেমা। এতে আরও অভিনয় করেছেন ভামিকা গাব্বি, রাজপাল যাদব, টাবু এবং পরেশ রাওয়াল। সিনেমাটির বেশিরভাগ শুটিং হয়েছে ভারতের রাজস্থানে।

এদিকে সামনে আরও ব্যস্ত সময় অপেক্ষা করছে অক্ষয়ের জন্য। তাকে আসন্ন ‘হাইওয়ান’ সিনেমাতে খলনায়কের ভূমিকায় দেখা যেতে পারে, যেখানে অভিনয় করবেন সাইফ আলি খান। এছাড়াও তার হাতে রয়েছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’সহ আরও কয়েকটি সিনেমা।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী