২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

দীর্ঘ ২৪ দিন নিখোঁজ থাকার পর অবশেষে সন্ধান মিলেছে টালিউডের নির্মাতা উৎসব মুখোপাধ্যায়ের। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বর্তমানে তিনি ভারতের রাজধানী দিল্লিতে এক বন্ধুর বাসায় রয়েছেন।

জানা গেছে, রোববার (২৬ এপ্রিল) সকালে হঠাৎই ওই বন্ধুর বাসায় পৌঁছান উৎসব। তবে এই দীর্ঘ সময় তিনি কোথায় ছিলেন- সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানাননি বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা।

পরিচালকের অবস্থান সম্পর্কে খবর পেয়ে তার স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় জানান, তিনি সোমবার দিল্লিতে গিয়ে স্বামীর সঙ্গে দেখা করবেন।

উৎসবের ঘনিষ্ঠদের সূত্রে জানা গেছে, তার খোঁজ মেলার বিষয়টি সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যদের জানানো হয়। পাশাপাশি লালবাজারের মিসিং পার্সনস স্কোয়াড এবং আনন্দপুর থানাকেও অবহিত করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ পরিচালকের সন্ধান পাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হয়েছে।

পুলিশ আরও জানায়, রোববার সকালে থানায় গেলে এক কর্মকর্তার মাধ্যমে ভিডিও কলে উৎসবের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলার সুযোগ পান তার স্ত্রী। এ সময় মৌপিয়া বলেন, “ও খুব ক্লান্ত ছিল, কথা বলার মতো অবস্থায় ছিল না, ঘুমাচ্ছিল।”

উল্লেখ্য, গত ২ এপ্রিল দুপুর থেকে নিখোঁজ ছিলেন উৎসব মুখোপাধ্যায়। সেদিন নিমতার একটি ব্যাংকে যাওয়ার পর থেকেই তার সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না। শেষবার তার স্ত্রীর সঙ্গে কথা হয় দুপুর ২টা ২২ মিনিটে। এরপরই আনন্দপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।

টানা ২৪ দিনের উদ্বেগের পর অবশেষে তার সন্ধান মেলায় স্বস্তি ফিরেছে পরিবারে। তবে তিনি কোথায় ছিলেন এবং কীভাবে এই সময় কাটিয়েছেন-তা এখনো স্পষ্ট নয়। পরিবারের সদস্যদের আশা, পরিস্থিতি স্বাভাবিক হলে শিগগির পুরো বিষয়টি পরিষ্কার হবে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী