বিশ্বকাপের বিস্ময় গোল ৩৩ গজ দূর থেকে ডেভিড লুইজের সেই বুলেট গতির শট

২০১৪ সালের ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফুটবল বিশ্ব দেখেছিল এক অবিশ্বাস্য গোলের মুহূর্ত। ফোর্তালেজার এস্টাডিও ক্যাস্তেলাওয়ে অনুষ্ঠিত ব্রাজিল বনাম কলম্বিয়া ম্যাচে সেই জাদুকরী গোলের নায়ক ছিলেন ব্রাজিল ডিফেন্ডার ডেভিড লুইজ। তার অসাধারণ ‘নাকলবল’ ফ্রি-কিক আজও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় গোল হিসেবে বিবেচিত হয়।

ম্যাচের সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে, ৬৮তম মিনিটে ব্রাজিল একটি ফ্রি-কিক পায় প্রায় ৩৩ গজ দূরত্ব থেকে। কলম্বিয়ার গোলরক্ষক ডেভিড ওসপিনা তখন বেশ আত্মবিশ্বাসী ভঙ্গিতে ডিফেন্স সাজাচ্ছিলেন। চারজন খেলোয়াড়ের একটি দেয়াল তৈরি করা হয়েছিল, আর ওপসিনা নিজেও ধারণা করেছিলেন বলটি নির্দিষ্ট একটি দিকেই আসবে।

কিন্তু বাস্তবে যা ঘটল, তা ছিল সম্পূর্ণ ভিন্ন। বলের সামনে দাঁড়ালেন ডেভিড লুইজ- যিনি নিয়মিত ফ্রি-কিক নেওয়ার জন্য পরিচিত নন। ব্রাজিলের তখন তারকা ফুটবলার নেইমার। ফ্রি-কিক, পেনাল্টিতে স্পট কিক নেন তিনিই।

Luiz

কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দূরপাল্লার এই বলটিতে ফ্রি-কিক নিতে আসেন ডেভিড লুইজ। তিনি তার বিশেষ ‘নাকলবল’ কৌশল প্রয়োগ করে অ্যাডিডাস ব্রাজুকা বলটিকে এমনভাবে শট নেন, যা বাতাসে দিক পরিবর্তন করতে করতে বুলেটের গতিতে এগিয়ে যায়। বলটি ছিল এতটাই অপ্রত্যাশিত গতি পেয়েছিল যে, প্রায় সঠিক জায়গায় থাকা সত্ত্বেও ওপসিনা সেটি ঠেকাতে ব্যর্থ হন। তিনি কিছু বুজে ওঠার আগেই বল গিয়ে আশ্রয় নেয় কলম্বিয়ার জালে।

এই দুর্দান্ত গোলটি শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। ব্রাজিল ২-১ ব্যবধানে জয় তুলে নেয় এবং সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে। তবে ম্যাচের শেষ মুহূর্তে (৮৭তম মিনিটে) কলম্বিয়ান ডিফেন্ডার হুয়ান জুনিগা হাঁটুর চাপে নেইমারের কোমর ভেঙে দেন, যা ছিল ওইদিন ব্রাজিলের জন্য একটি ট্র্যাজেডি। যেটা থেকে আর বের হতে পারেনি তারা এবং সেমিফাইনারে জার্মানির কাছে ৭ গোল হজম করে।

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ শেষে আবেগঘন এক প্রতিক্রিয়ায় ডেভিড লুইজ বলেন, ‘আমি পুরো বছর এই শট নিয়ে কাজ করেছি, বিশেষ করে চেলসিতে থাকার সময়। আমি জানতাম একদিন এর ফল পাব। আজ সেই দিন। আমি ভিষণ আনন্দিত।’

এই গোলটি শুধু একটি ম্যাচ জেতার মুহূর্তই ছিল না, বরং ফুটবল ইতিহাসে কৌশল, দক্ষতা ও আত্মবিশ্বাসের এক অসাধারণ উদাহরণ হয়ে আছে। ব্রাজিলের জার্সিতে ডেভিড লুইজের সেই নাকলবল আজও বিশ্বকাপের সেরা গোলগুলোর তালিকায় উজ্জ্বল হয়ে রয়েছে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী