শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের আজ জন্মদিন

ঢালিউড তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের আজ (২৭ সেপ্টেম্বর) জন্মদিন। বরাবরের মতো এবারের জন্মদিনেও তারা প্রাণপ্রিয় পুত্রের জন্য শুভকামনা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়েছেন। আব্রামের বাবা শাকিব খান তার স্ট্যাটাসে লেখেন, ‘শুভ জন্মদিন আব্রাম মনে রাখবেন আমি সবসময় আছি যখন তোমার প্রয়োজন হবে। তোমাকে ভালোবাসি বাবা।’

অন্যদিকে মা অপু বিশ্বাস আব্রামকে নিয়ে তার সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘শুভ জন্মদিন, আমার প্রাণের ধন আব্রাম খান জয়! আজ তুমি নতুন বছরে পা দিলে, আর এটা আমার জন্য একটি বিশেষ মুহূর্ত। তোমার জন্মের সেই দিনটি এখনো আমার মনে উজ্জ্বল হয়ে আছে, তোমার প্রতিটি দিন আমার জন্য আনন্দ ও ভালোবাসার উৎস হয়ে আছে। গত দিন গুলোতে তুমি শুধু বড় হয়ে ওঠোনি, বরং নিজের মেধা, সাহসিকতা আর ভালোবাসায় আমাদের সবাইকে মুগ্ধ করেছো। তোমার প্রতিটি হাসি, তোমার প্রতিটি ছোট-বড় কৃতিত্ব আমাকে গর্বিত করে। তুমি সত্যিই এক অনন্য সদা হাসিখুশি, জিজ্ঞাসু, এবং মমতায় পূর্ণ।’

অপু আরও লেখেন, ‘তোমার আজকের এই দিনটি যেমন বিশেষ, তেমনি আমি চাই তোমার সামনে প্রতিটি দিনই হোক আশীর্বাদে ভরপুর। উপর ওয়ালা তোমাকে সুস্থ রাখুক এবং তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্য দান করুক। তুমি যেন সবসময় নিজের মতো করে সুখে-শান্তিতে বড় হতে পার, আর তোমার জীবনের প্রতিটি স্বপ্নপূরণ হয়। গত দিনগুলোতে আমি তোমার পাশে থেকে তোমার প্রতিটি সাফল্যে গর্বিত হয়েছি, আর তোমার যেকোনো কষ্টে তোমার পাশে দাঁড়িয়েছি। তুমি জানো মা সবসময় তোমার পাশে আছে এবং থাকবে। তুমি আরও অনেক দূর এগিয়ে যাবে, তোমার সাফল্য এবং আনন্দই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। মা তোমাকে অনেক ভালোবাসে, শুভ জন্মদিন, আমার ছোট্ট রাজপুত্র! তোমার নতুন বছর হোক আনন্দে ও ভালোবাসায় ভরপুর, এবং সামনের প্রতিটি বছর হোক তোমার জীবনের নতুন সাফল্যের গল্প।’

অন্যদিকে শাকিব খানের আরেক ছেলে শেহজাদ খান বীর জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে। বীরের মা বুবলীর ফেসবুকে একটি রিল প্রকাশ করা হয়েছে। এতে শেহজাদ খান বীরকে বলতে শোনা যায়, ‘হ্যাপি বার্থ ডে জয় ভাইয়া। আই লাভ ইউ সো মাচ।’ তারকাপুত্র আব্রাম খান জয়ের জন্মদিনে তাদের ভক্ত-অনুরাগীরা সোশ্যাল মিডিয়ার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী