যুক্তরাষ্ট্রে বাবার গুলিতে নিহত আট শিশুসহ বহু হতাহত

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে বন্দুকধারী বাবার গুলিতে আট শিশুসহ বহু হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, রোববার (১৯ এপ্রিল) সকালে শ্রিভিপোর্ট শহরের দুটি বাড়িতে এই হামলা চালানো হয়।

শ্রিভিপোর্ট পুলিশ ডিপার্টমেন্ট এর মুখপাত্র ক্রিস বোর্ডেলন জানান, নিহত আট শিশুর মধ্যে সাতজনই হামলাকারীর নিজের সন্তান। তাদের বয়স এক বছর থেকে প্রায় ১২ বছরের মধ্যে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন যাদের একজন হামলাকারীর স্ত্রী।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তি শামার এলকিন্স পুলিশের ধাওয়ার পর গুলিতে নিহত হয়। এর আগে সে অস্ত্রের মুখে একটি গাড়ি ছিনতাই করে পালানোর চেষ্টা করছিল।

তদন্তকারীরা এখনো হামলার সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি। তবে পুলিশ বলছে, এটি সম্পূর্ণ পারিবারিক বা গার্হস্থ্য ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট। ২০১৯ সালে অস্ত্রসংক্রান্ত একটি মামলায় অভিযুক্ত হওয়ায় এলকিন্স পুলিশের নজরদারিতে ছিল।

ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে টম আর্সেনাক্স বলেন, এটি শহরের ইতিহাসে অন্যতম ভয়াবহ ট্র্যাজেডি। একইভাবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন এবং লুইজিয়ানার গভর্নর জেফ লেনড্রি গভীর শোক প্রকাশ করেছেন।

পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে চলতি বছরে এরই মধ্যে শতাধিক গণগুলি চালনার ঘটনা ঘটেছে, যা দেশটির চলমান বন্দুক সহিংসতার চিত্রকে আরও উদ্বেগজনক করে তুলেছে

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প