ভক্তের ধাক্কায় পড়ে যাচ্ছিলেন শাহরুখ

বলিউড বাদশা শাহরুখ খান বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে দুবাইয়ের উদ্দেশে রওনা হন। শুরুতেই মুম্বাই বিমানবন্দরে এক অপ্রীতিকর ঘটনার মুখে পড়েন তিনি। বাদশাকে দেখেই তার কাছাকাছি যেতে ভিড়ের মাঝখান থেকে ছুটে আসেন এক নারী ভক্ত। শুধু তাই নয়, ওই নারী শাহরুখের নিশ্চিদ্র নিরাপত্তাবলয় ভাঙার জন্যও ব্যাপক ধাক্কাধাক্কি করেন। ফলে কিং খান প্রায় পড়ে যাচ্ছিলেন।

শাহরুখ খান আবুধাবিতে এ বছরের আইআইএফ অ্যাওয়ার্ড অনুষ্ঠান উপস্থাপনা করবেন। এতে মঞ্চে পারফর্ম করবেন আলিয়া ভাট, কারিনা কাপুর, কৃতী স্যাননসহ বলিউডের আরও অনেকে শীর্ষ তারকা। এরই মধ্যে দুবাইতে পৌঁছেছে তারকাদের বহর। এমন তারকাখচিত অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকছেন শাহরুখ।

আইআইএফ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে বৃহস্পতিবার সাতসকালে বিমানবন্দরে হাজির হন শাহরুখ। তখনই এমন কাণ্ড ঘটে! বলিউড বাদশাকে দেখে ছবি তোলার জন্য ভিড় জমে যায়। হঠাৎ সেখানে এক তরুণী চিৎকার শুরু করে ওঠেন। শাহরুখের নিরাপত্তাবলয় ভেদ করে প্রবেশের জন্য তিনি চেষ্টা চালান। ধাক্কাধাক্কির চোটে শাহরুখও কিছুটা হতভম্ব হয়ে পড়েন। তবে তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে বিমানবন্দরে ভিতরে প্রবেশ করতে দেখা যায় তাকে। এদিকে ওই নারী ভক্ত কিং খানকে আলিঙ্গন করতে না পেরে আরও উচ্চস্বরে চিৎকার করেন। সেই সময়ের ক্যামেরাবন্দি মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

এমন ভিডিও দেখে শাহরুখের ভক্তদের একাংশ মন খারাপ করেছেন। বিরক্তিও প্রকাশ করেছেন অনেকে। কেউ কেউ এমনও মন্তব্য করেছেন, ‘এ কেমন আচরণ, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’। অনেকেই কটাক্ষ করে বলেছেন, ‘নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কি কোনোভাবেই ঠিক হয়নি।’

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প