চুক্তি না হলে ‘পুরো দেশ উড়িয়ে দেওয়া হবে’, ইরানকে ট্রাম্পের সতর্কবার্তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের জন্য এটি একটি শান্তি চুক্তিতে রাজি হওয়ার ‘শেষ সুযোগ’।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইরান যদি এই চুক্তিতে সই না করে, তাহলে পুরো দেশ উড়িয়ে দেওয়া হবে।

তিনি আবারও উল্লেখ করেন, চুক্তি না হলে যুক্তরাষ্ট্র ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রগুলোকে লক্ষ্য করে হামলা চালাবে।

প্রস্তাবিত এই চুক্তির শর্তের মধ্যে রয়েছে—হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং ইরান যেন সমৃদ্ধ ইউরেনিয়াম না রাখে, তা নিশ্চিত করা।

ট্রাম্প আরও বলেন, তিনি ২০১৫ সালের চুক্তির মতো ‘একই ভুল’ করবেন না, যেটি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন ইরানের সঙ্গে করেছিল।

সেই চুক্তিতে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরানকে ১৫ বছর পর্যন্ত সীমিত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছিল, যা কেবল বেসামরিক পারমাণবিক কর্মসূচির জন্য প্রয়োজনীয়।পাশাপাশি, ইরানের ইউরেনিয়াম মজুত ৩০০ কেজির মধ্যে সীমাবদ্ধ রাখার শর্তও ছিল।

তবে ট্রাম্প ২০১৮ সালে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন, একে ‘সবচেয়ে খারাপ এবং একতরফা চুক্তিগুলোর একটি’ বলে আখ্যা দিয়ে।

এরপর থেকে ইরান তাদের ইউরেনিয়াম মজুত বাড়িয়ে প্রায় ৪০০.৯ কেজিতে উন্নীত করেছে, যার সমৃদ্ধির মাত্রা ৬০ শতাংশ ইউরেনিয়াম-২৩৫, যা সহজেই অস্ত্রমানের ৯০ শতাংশে উন্নীত করা সম্ভব বলে বিশেষজ্ঞরা মনে করেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প