জোড়া গোল করে কোচের অভিষেক রাঙালেন মেসি

ব্যক্তিগত কারণ দেখিয়ে ইন্টার মিয়ামির কোচের দায়িত্ব ছেড়েছেন হাভিয়ের মাচেরানো। নতুন কোচে গুইলার্মো হোয়োসের অধীনে খেলতে নেমে জোড়া গোল করলেন লিওনেল মেসি। তার নৈপুণ্যে কলোরাডো র‍্যাপিডসকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।

প্রায় ৭৫ হাজার দর্শকের সামনে ম্যাচটি আয়োজিত হয় ডেনভারের বড় এনএফএল স্টেডিয়ামে। এত উপস্থিতির কারণটা মূলত মেসির খেলা দেখা। শুরুতে ২-০ গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল কলোরাডো, ফলে ম্যাচটা তাদের দিকেই যাচ্ছে মনে হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচে মূল পার্থক্য গড়ে দেন মেসিই।

ম্যাচের প্রথমার্ধের ১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মিয়ামিকে এগিয়ে নেন মেসিই। ম্যাচের শেষদিকে আবারও গোল করে সমতায় ভেঙে এগিয়ে নেন আরও একবার মিয়ামিকে। এবারের গোলটি আসে ডান প্রান্ত থেকে আসা রদ্রিগো ডি পলের পাস থেকে। বল পেয়ে বক্সে ঢুকে তিন ডিফেন্ডারকে কাটিয়ে বাম পায়ে দুর্দান্ত শটে গোল করেন।

ম্যাচ শেষে মিয়ামির বর্তমান কোচ গুইলার্মো হোয়োস বলেন, ‘আমাদের দলে ইতিহাসের সেরা খেলোয়াড় আছে, যে একাই ম্যাচের গতিপথ বদলে দিতে পারে।’

ম্যাচের শুরুটা ধীরগতির হলেও জশ অ্যাথেনসিও ফাউল করে ইন্টার মায়ামিকে পেনাল্টি উপহার দেন। ভিএআর চেকের পর মেসি শান্তভাবে গোল করে দলকে এগিয়ে দেন।

প্রথমার্ধের শেষ দিকে আবারও সুযোগ কাজে লাগায় মায়ামি। মেসির ফ্লিক থেকে আক্রমণ গড়ে উঠে, এবং প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে জার্মান বের্টেরামে হেড করে গোল করেন।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় কলোরাডো। রাফায়েল নাভাররো একক প্রচেষ্টায় দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে গোল করে ব্যবধান কমান। এরপর কোচ ময়াত ওয়েলোশ বদলি নামান ড্যারেন ইয়েপিকে, এবং তিনিই দ্রুত সমতাসূচক গোলটি করেন।

তবে ম্যাচের শেষ হাসি হাসেন মেসি। তার দারুণ গোলেই জয় নিশ্চিত হয় মিয়ামির।

শেষদিকে কিছুটা উত্তেজনা তৈরি হয়, যখন ইয়ানিক ব্রাইটসতীর্থের হলুদ কার্ডের প্রতিবাদ করতে গিয়ে আপত্তিকর ভাষা ব্যবহারের জন্য লাল কার্ড দেখেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প