কোপা দেল রে অ্যাটলেটিকোকে হারিয়ে রিয়াল সোসিয়েদাদের চতুর্থ শিরোপা

টাইব্রেকারে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-৩ ব্যবধানে হারিয়ে চতুর্থবারের মতো কোপা দেল রের শিরোপা জিতেছে রিয়াল সোসিয়েদাদ।

রিয়াল সোসিয়েদাদের শুরুটা ছিল স্বপ্নের মতো। কোপা দেল রে ফাইনাল ম্যাচের ইতিহাসে দ্রুততম গোল করে এগিয়ে যায় তারা। অ্যান্ডার বারেনেটজিয়ার হেড চলে যায় প্রতিপক্ষ গোলকিপারের নাগালের বাইরে।

তবে দ্রুতই ম্যাচে ফেরে অ্যাটলেটিকো। ১৯ মিনিটে অ্যান্তেনিও গ্রিজম্যানের কাছ থেকে বল পেয়ে গোল করে সমতা ফেরান আদেমোলা লুকম্যান।

প্রথমার্ধের ইনজুরি টাইমে আবার এগিয়ে যায় সোসিয়েদাদ। পেনাল্টি থেকে মিকেল ওয়ারজাবালের গোল দলকে ২-১ ব্যবধানে লিড এনে দেয়।

দ্বিতীয়ার্ধে একচেটিয়া আক্রমণ চালায় অ্যাটলেটিকো এবং শেষ দিকে হুলিয়ান আলভারেজের দারুণ শটে ম্যাচ ২-২ সমতায় ফেরে। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে শুরুতেই ব্যর্থ হয় অ্যাটলেটিকো। আলেকজান্ডার সোরলথ ঠেকিয়ে দেন আলভারেজের শট। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় নিশ্চিত করে লা রিয়াল, জিতে নেয় তাদের চতুর্থ কোপা দেল রে শিরোপা।

এই জয়ে ১৯৮৭ সালের ফাইনালের পুনরাবৃত্তি ঘটল, তখনও একইভাবে টাইব্রেকারে অ্যাটলেটিকোকে হারিয়েছিল লা রিয়াল। এবার অবশ্য সমর্থকরাও সরাসরি উদযাপন করতে পেরেছেন, যা ২০২০ সালের কোভিড পরিস্থিতির কারণে সম্ভব হয়নি।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প