আবারও নতুন রেকর্ড গড়ল ‘বনলতা এক্সপ্রেস’

ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার পর থেকে প্রশংসায় ভাসছে তানিম নূরের চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’। হুমায়ূন আহমেদের জনপ্রিয় গল্প ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই সিনেমা দখল করে নিয়েছে হলিউডের ডমেস্টিক বক্স অফিসও। এবার আরও একটি দুর্দান্ত খবর পাওয়া গেল সিনেমাটি নিয়ে।

উত্তর আমেরিকার (কানাডা ও আমেরিকা) বক্স অফিসে আয়ের নতুন রেকর্ড গড়েছে এবার ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। সেখানে মুক্তির মাত্র দুই সপ্তাহের মাথায় ছবিটি ছাড়িয়ে গেছে এ যাবৎকালে আয়ের শীর্ষে থাকা সিনেমা ‘হাওয়া’-র লাইফটাইম গ্রস কালেকশনকে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক ‘স্বপ্ন স্কেয়ারক্রো’ ও বক্স অফিস ট্র্যাকার ‘কমস্কোর’। জানিয়েছে, ‘বনলতা এক্সপ্রেস’ মুক্তির মাত্র দুই সপ্তাহেই ৩ লাখ ৬১ হাজার ডলার আয় করে সেই রেকর্ড ভেঙে দিয়েছে। বর্তমানে ৫৪টি থিয়েটারে প্রদর্শিত হওয়া সিনেমাটি ইতোমধ্যেই বক্স অফিসে শীর্ষস্থান দখল করেছে।

এর আগে উত্তর আমেরিকার বাজারে ‘হাওয়া’ সিনেমাটি মোট ৩ লাখ ৫৮ হাজার ডলার আয় করেছিল; এবার তার রেকর্ড ভেঙেছে বনলতা এক্সপ্রেস।

সিনেমাটির অভাবনীয় এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। সিনেমার অন্যতম অভিনেত্রী উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক মাধ্যমে একটি পোস্টও দিয়েছেন।

অন্যদিকে সিনেমার পরিচালক তানিম নূর দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, এই অর্জন আন্তর্জাতিক বাজারে বাংলা সিনেমার সম্ভাবনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে।

উল্লেখ্য, তানিম নূর পরিচালিত ও বুড়িগঙ্গা টকিজ প্রযোজিত এই সিনেমাটি গেল শুক্রবার থেকে উত্তর আমেরিকা ও যুক্তরাজ্যে মোট ২২টি থিয়েটারে তৃতীয় সপ্তাহে পদার্পণ করেছে। তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর ও শরীফুল রাজসহ আরও অনেকে। সিনেমাটির সহ-প্রযোজনায় রয়েছে হইচই প্রোডাকশন।

  • Related Posts

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেটা নিশ্চিত করা, লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখা এবং গ্রাম-শহরে বিদ্যুৎ বৈষম্য কমাতে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  বৃহস্পতিবার (২৩ এপ্রিল)…

    Continue reading
    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন। বুধবার (২২ এপ্রিল) তিনি দেশে ফেরেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    নিউজিল্যান্ডের বিপক্ষে এক যুগ পর বাংলাদেশের সিরিজ জয়

    নিউজিল্যান্ডের বিপক্ষে এক যুগ পর বাংলাদেশের সিরিজ জয়

    মোস্তাফিজ-নাহিদ রানা চেপে ধরেছে নিউজিল্যান্ডকে

    মোস্তাফিজ-নাহিদ রানা চেপে ধরেছে নিউজিল্যান্ডকে

    কোম্যানের হ্যাটট্রিক, ফাইনালে রোনালদোর দল

    কোম্যানের হ্যাটট্রিক, ফাইনালে রোনালদোর দল

    বহুকাল পর অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা, থাকবেন ইমনও

    বহুকাল পর অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা, থাকবেন ইমনও

    মালদ্বীপে ভিসা ফি না দেওয়া বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

    মালদ্বীপে ভিসা ফি না দেওয়া বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

    বনানীতে আইল্যান্ডে ধাক্কা বাসের, নিহত ২

    বনানীতে আইল্যান্ডে ধাক্কা বাসের, নিহত ২

    তৃতীয় বারের মতো সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন চাঁদপুরের কৃতী সন্তান রাশেদা বেগম হীরা

    তৃতীয় বারের মতো সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন চাঁদপুরের কৃতী সন্তান রাশেদা বেগম হীরা