এনওয়াইবিএ লায়ন্স ক্লাব’র নির্বাচন কমিশন গঠিত

নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নির্বাচন কমিশন গঠিত হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন সিনিয়র লায়ন রানো নেওয়াজ। ৫ সদস্যের নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন সাবেক প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ সাঈদ, সাবেক প্রেসিডেন্ট লায়ন রকি আলিয়ান, সিনিয়র লায়ন মোহাম্মদ আলী ও সিনিয়র লায়ন নুরুল আজিম। গত ৩১ মার্চ মঙ্গলবার গুলশান ট্যারেসে অনুষ্ঠিত লায়ন্স ক্লাবের সভায় এই কমিটি গঠিত হয়।

নির্বাচনকে সফল করতে উপদেষ্টা হিসেবে থাকবেন সাবেক প্রেসিডেন্ট এড. মতিউর রহমান, সাবেক প্রেসিডেন্ট লায়ন এড. নাসির উদ্দিন, সাবেক প্রেসিডেন্ট লায়ন আসেফ বারী, সাবেক প্রেসিডেন্ট লায়ন আহসান হাবীব এবং সিনিয়র লায়ন ডেইজি ইয়াসমিন এবং সিনিয়র লায়ন একেএম ফজলুল হক।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লায়ন জেএফএম রাসেল। সঞ্চালনা এবং সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেছেন সাধারণ সম্পাদক লায়ন মশিউর রহমান মজুমদার। সভায় অর্থনৈতিক প্রতিবেদন পেশ করেছেন ক্লাবের কোষাধ্যক্ষ লায়ন মাসুদ রানা তপন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন ডিস্ট্রিক্ট ২০-আর২ এর সেকেন্ড ভাইস গর্ভণর ডিস্ট্রিক্ট শাহ নেওয়াজ। মে মাসের তৃতীয় সপ্তাহে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতি পদে ইতোমধ্যেই ৩ জন প্রার্থী আগ্রহের কথা ঘোষণা করেছেন। তারা হলেন বর্তমান সভাপতি জেএফএম রাসেল, সাবেক সাধারণ সম্পাদক হাসান জিলানী ও সিনিয়র লায়ন এসএম আলম। এমএস আলম গত বছরও একই পদে নির্বাচন করেছিলেন। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে পারেন বর্তমান কোষাধ্যক্ষ ও সানম্যান গ্লোবাল মানিট্রান্সফারের সিইও মাসুদ রানা তপন এবং বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এমএন হায়দার মুকুট।

নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সদস্য সংখ্যা ২ শতাধিক। ক্লাব সদস্যদের সদস্যপদ নবায়নের মেয়াদ ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

  • Related Posts

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেটা নিশ্চিত করা, লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখা এবং গ্রাম-শহরে বিদ্যুৎ বৈষম্য কমাতে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  বৃহস্পতিবার (২৩ এপ্রিল)…

    Continue reading
    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন। বুধবার (২২ এপ্রিল) তিনি দেশে ফেরেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    নিউজিল্যান্ডের বিপক্ষে এক যুগ পর বাংলাদেশের সিরিজ জয়

    নিউজিল্যান্ডের বিপক্ষে এক যুগ পর বাংলাদেশের সিরিজ জয়

    মোস্তাফিজ-নাহিদ রানা চেপে ধরেছে নিউজিল্যান্ডকে

    মোস্তাফিজ-নাহিদ রানা চেপে ধরেছে নিউজিল্যান্ডকে

    কোম্যানের হ্যাটট্রিক, ফাইনালে রোনালদোর দল

    কোম্যানের হ্যাটট্রিক, ফাইনালে রোনালদোর দল

    বহুকাল পর অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা, থাকবেন ইমনও

    বহুকাল পর অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা, থাকবেন ইমনও

    মালদ্বীপে ভিসা ফি না দেওয়া বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

    মালদ্বীপে ভিসা ফি না দেওয়া বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

    বনানীতে আইল্যান্ডে ধাক্কা বাসের, নিহত ২

    বনানীতে আইল্যান্ডে ধাক্কা বাসের, নিহত ২

    তৃতীয় বারের মতো সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন চাঁদপুরের কৃতী সন্তান রাশেদা বেগম হীরা

    তৃতীয় বারের মতো সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন চাঁদপুরের কৃতী সন্তান রাশেদা বেগম হীরা