ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব করে উদ্বেগ প্রকাশ

হরমুজ প্রণালিতে ইরানের গানবোটের গুলিবর্ষণের মুখে পড়েছে ভারতের পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজ। তবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঘটনার পর জাহাজ দুটিকে ওমান উপকূলের উত্তর-পূর্বে গুরুত্বপূর্ণ শিপিং লেন থেকে ফিরে যেতে বাধ্য হতে হয়। জাহাজগুলোর একটি ছিল বৃহৎ তেলবাহী জাহাজ (ভিএলসিসি), যা দীর্ঘ দূরত্বে অপরিশোধিত তেল পরিবহনের জন্য ব্যবহৃত হয়।

এই ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের রাষ্ট্রদূতকে তলব করে কড়া উদ্বেগ জানিয়েছে। ভারত জাহাজ চলাচল ও নাবিকদের নিরাপত্তার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেয় বলে জানানো হয়েছে।

ভারতের পররাষ্ট্র সচিব ইরানকে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে ভারতগামী জাহাজ চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। জবাবে ইরানের রাষ্ট্রদূত বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন।

এদিকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অবরোধের প্রেক্ষিতে প্রণালির নিয়ন্ত্রণ আবার কঠোর করা হয়েছে, ফলে বহু বাণিজ্যিক জাহাজ চলাচলের চেষ্টা ছেড়ে দিচ্ছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতির অনিশ্চয়তা ও সমন্বয়হীনতার কারণে এমন ঘটনা ঘটছে, যা বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুটে ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী