নিউ ইয়র্কে খান’স টিউটোরিয়াল’র কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিউইয়র্কের অন্যতম প্রাচীন ও বৃহৎ টিউটোরিং সেন্টার খান’স টিউটোরিয়াল থেকে প্রশিক্ষণ নিয়ে নিউইয়র্ক সিটির নতুন প্রজন্মের ৫ হাজারেরও বেশি শিক্ষার্থী স্পেশালাইজড হাইস্কুলে ভর্তি হয়েছে। এবছর ‘খান’স টিউটোরিয়াল’-এ প্রশিক্ষণ নিয়ে ১৩২ জন শিক্ষার্থী নিউইয়র্ক সিটির স্পেশালাইজড হাইস্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। যেসব মেধাবী শিক্ষার্থী সিটির স্পেশালাইজড হাইস্কুলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের এবং তাদের গর্বিত মা-বাবাদের সংবর্ধিত করেছে খান’স টিউটোরিয়াল।

গত ২৮ মার্চ শনিবার এই সংবর্ধনা দেয়া হয় জ্যাকসন হাইটস শাখায় এবং ১ এপ্রিল রবিবার দেয়া হয় ব্রঙ্কেসের পার্কচেস্টার শাখায়। বিপুল সংখ্যক শিক্ষার্থী তাদের মা-বাবা এবং ভাইবোনদের সাথে এই সংবর্ধনায় যোগ দিয়েছিলেন। দুটি অনুষ্ঠানেই কৃতি শিক্ষার্থীসহ তাদের পরিবারের সদস্যদের স্বাগত জানিয়ে অভিনন্দিত জানান, খান’স টিউটোরিয়ালের চেয়ারপারসন ড. নাঈমা খান, প্রেসিডেন্ট ও সিইও ডা. ইভান খান এবং তাসনিম ইমাম খান।

ড. নাঈমা খান ও ডা. ইভান খান ছাত্র-ছাত্রীদের এই সাফল্যের জন্য তাদের কঠোর পরিশ্রম, গভীর মনোনিবেশ এবং বাবা-মার সার্বিক সহযোগিতার কথা উল্লেখ করেন। তারা মা-বাবাসহ কৃতি শিক্ষার্থীদের প্রশংসা ও অভিনন্দন জানান। তারা জানান, আমাদের অন্যান্ন শাখার কৃতি শিক্ষার্থীদেরও আমরা সংবর্ধনা দিয়ে উৎসাহিত করবো।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা বলেন, তাদের নিউইয়র্ক সিটির সেরা হাইস্কুলে ভর্তির জন্য তাদের মা-বাবারা জীবন ও জীবিকার সংগ্রামের পাশাপাশি ছেলেমেয়েদের সেরা শিক্ষা প্রদানের জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, অর্থ ব্যয় করছেন- তার কোনো তুলনা হয় না। কৃতি শিক্ষার্থীরা সব সময় তাদের পিতা-মাতাদের এই কষ্ট স্বীকারের কথা যেন মনে রাখে।

অনুষ্ঠানে অতিথি বক্তা হিসাবে বক্তব্য রেখে শিক্ষার্থীদের জীবনের সফলতা কামনা করেছেন সাপ্তাহিক বাঙালীর সম্পাদক কৌশিক আহমেদ।

শেষ পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট সনদসহ তাদের মা ও বাবা এবং যেসব ভাই বা বোন উপস্থিত ছিল তাদের গলায় মেডেল পরিয়ে দেন ড. নাঈমা খান, ডা. ইভান খান ও তাসনিম ইমাম খান।

সাটিফিকেট ও মেডেল পাওয়ার পর সকল মা ও বাবা সংক্ষিপ্ত বক্তব্যে খান’স টিউটোরিয়ালকে ধন্যবাদ জানান এবং এর পরিচালকদের প্রতি কৃতজ্ঞতা জানান। আর শিক্ষার্থীরা খান’স টিউটোরিয়ালসহ তাদের শিক্ষক এবং মা-বাবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে তারা কী হতে চায় সেই স্বপ্নের কথা উপস্থিত সকলের সামনে তুলে ধরেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প