নেদারল্যান্ডসে ঈদ পুনর্মিলনী ও বর্ষবরণ

নেদারল্যান্ডসে ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন দ্য নেদারল্যান্ডসের উদ্যোগে আমস্টারডামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়।

বাংলা নববর্ষ উদযাপনের অংশ হিসেবে ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এটি পরিবেশন করেন বাবু নাজিবুল হক।

দিনব্যাপী এ আয়োজনে নারী ও শিশুদের জন্য ছিল মিউজিক্যাল চেয়ার, কুশন পাসসহ নানা ধরনের খেলাধুলার ব্যবস্থা। বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন শিশু শিল্পী নাজিয়া তাবাসসুম, যিনি নৃত্য পরিবেশন করেন। এছাড়া তানবিরা হোসেন ও জেসমিন ডলি কবিতা আবৃত্তি করে দর্শকদের মুগ্ধ করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কামাল হোসেনের কমেডি নৃত্য। সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন স্বর্ণালী চৌধুরী ও ইমতিয়াজ রনি।

এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে পারফর্ম করে নেদারল্যান্ডসের জনপ্রিয় ব্যান্ড ‘সিক্স স্ট্রিংস’। আনন্দঘন এ আয়োজনে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

একজন অংশগ্রহণকারী বলেন, ‘এখানে প্রায় ৩০০ থেকে ৪০০ জন বাংলাদেশি একত্রিত হয়েছি। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন দ্য নেদারল্যান্ডসের আয়োজনে আজকের এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।’

বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতি ও উৎসব উদযাপনের এমন উদ্যোগ প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করেছে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী