প্রতারণার মামলায় ফেঁসে যাচ্ছেন মেসি!

ফিফা বিশ্বকাপের আগে আইনি বিতর্কে জড়িয়েছে লিওনেল মেসির নাম। ৭ মিলিয়ন ডলাররের চুক্তি ভঙ্গের অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের মিয়ামিভিত্তিক ইভেন্ট প্রমোটার ভিড মিউজিক গ্রুপ তার বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে। মূলত একটি প্রস্তুতি ম্যাচে খেলার কথা বলেও মেসি মাঠে নামেননি, এই কারণেই হয়েছে এই মামলা।

মামলায় বলা হয়েছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে করা চুক্তি অনুযায়ী মেসির অন্তত ৩০ মিনিট করে দুটি প্রীতি ম্যাচে খেলার কথা ছিল (ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে), যদি না তিনি ইনজুরিতে থাকেন।

কিন্তু অভিযোগ অনুযায়ী, মেসি ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ ব্যবধানে আর্জেন্টিনার জয়ের ম্যাচট খেলেননি। বরং স্টেডিয়ামে বসে ম্যাচ দেখেছেন। অথচ পরদিনই নিজের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে খেলেছেন এবং গোলও করেছেন। সেই ম্যাচটি আটালান্টার বিপক্ষে ৪-০ ব্যবধানে জিতেছিল মিয়ামি।

প্রমোটার দাবি করছে, মেসি না খেলায় দর্শক উপস্থিতি কমে যায় এবং তাদের ‘মিলিয়ন ডলারের ক্ষতি’ হয়। পাশাপাশি পুয়ের্তো রিকোর ম্যাচটি শিকাগো থেকে সরিয়ে ছোট ভেন্যুতে নেওয়ায়ও বড় আর্থিক ক্ষতি হয়েছে।

মামলায় প্রতারণা, চুক্তিভঙ্গসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। তবে এখনো ক্ষতিপূরণের নির্দিষ্ট পরিমাণ প্রকাশ করা হয়নি।

সবমিলিয়ে, মেসির অনুপস্থিতি শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও বড় প্রভাব ফেলেছে, যা এখন আইনি লড়াইয়ে গড়িয়েছে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী