‘চক্র ২’ দিয়ে বাজিমাত, নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তৌসিফ

কিছুদিন আগেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘চক্র ২’। ভিকি জাহেদ পরিচালিত এই সিরিজে ড. হুমায়ূন চরিত্রে অভিনয় করে নতুনভাবে আলোচনায় এসেছেন তৌসিফ মাহবুব। সিরিজটি ঘিরে দর্শকদের প্রশংসা, ভবিষ্যৎ পরিকল্পনা, ওটিটি ও সিনেমা নিয়ে নিজের ভাবনা মিলিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন এই জনপ্রিয় অভিনেতা।

এবারের পহেলা বৈশাখে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না তৌসিফের। কারণ দিনটিতেও তাকে ব্যস্ত থাকতে হয়েছে নাটকের শুটিংয়ে। তবে উৎসবকে ফিকে হতে দেননি তিনি। বাসা থেকে পান্তা-ইলিশ খেয়ে শুটিং সেটে গিয়ে আবারও সহকর্মীদের সঙ্গে উদযাপনে মেতেছেন।

বৈশাখ মানেই তৌসিফের কাছে রমনার বটমূল আর মেলার আনন্দ। শৈশবের এক মজার স্মৃতিও শেয়ার করেন তিনি। একবার বাঘের মুখোশ পরে মেলায় ঘুরে বেড়িয়েছিলেন, যেন কেউ চিনতে না পারে। সেই অভিজ্ঞতা তাকে দিয়েছে এক অন্যরকম স্বাধীনতার স্বাদ।

এদিকে ‘চক্র ২’ প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পাওয়ায় অভিভূত তৌসিফ। তার ভাষায়, প্রত্যাশার সীমা ছাড়িয়ে গেছে সাড়া। ঈদের কনটেন্টের ভিড়েও সিরিজটি আলাদা করে আলোচনায় এসেছে, যা তার ক্যারিয়ারে বড় প্রাপ্তি।

এ সিরিজে ড. হুমায়ূন চরিত্রটি তৌসিফের ক্যারিয়ারে অন্যতম চ্যালেঞ্জিং। বাইরে থেকে সাধারণ মনে হলেও চরিত্রটির ভেতরে রয়েছে বহু স্তর। দীর্ঘ প্রস্তুতি, গবেষণা এবং সূক্ষ্ম অভিনয়ের মাধ্যমে চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন তিনি। বিশেষ করে ‘এভিল’ সংলাপ ছাড়াই জটিল এক ব্যক্তিত্বকে উপস্থাপন করা ছিল তার জন্য বড় চ্যালেঞ্জ।

এবার চলছে তৃতীয় সিজনের প্রস্তুতি। আগেই পরিকল্পনা করা ছিল পরবর্তী সিজন। সিরিজের শেষেই ‘চক্র ৩’র ঘোষণা দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও সিজন আসবে কি না, সেটিই এখন দেখার বিষয়।

ওটিটিতে আসতে সময় নেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন তৌসিফ। তার মতে, সঠিক গল্প না পেলে কাজ করা উচিত নয়। এর আগে নাটকে ‘খোয়াবনামা’, ‘ফার্স্ট লাভ’, ‘এমন দিনে তারে বলা যায়’ ও ‘ব্যাচেলর পয়েন্ট’র মতো জনপ্রিয় কাজ করলেও, ওটিটিতে নিজের মতো গল্পের অপেক্ষায় ছিলেন তিনি। অবশেষে ‘চক্র’ সিরিজের মাধ্যমে সেই অপেক্ষার অবসান হয়েছে।

বর্তমানে নাটকের কাজ কিছুটা কমিয়ে এনেছেন তৌসিফ। তার লক্ষ্য, কম কাজ করলেও মানসম্মত কাজ করা। ‘চক্র ২’-এর সাফল্যের পর বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম থেকেও কাজের প্রস্তাব পাচ্ছেন তিনি। দর্শকের আস্থা ধরে রাখতে আরও ভালো কাজ উপহার দিতে চান এই অভিনেতা।

সিনেমায় আসতে চান প্রস্তুতি নিয়ে সহশিল্পীদের অনেকেই বড় পর্দায় নিয়মিত হলেও তৌসিফ এখনই সেই পথে হাঁটতে রাজি নন। তার মতে, সিনেমা অনেক বড় দায়িত্বের জায়গা। পুরোপুরি প্রস্তুত না হয়ে শুধু পর্দায় উপস্থিত হওয়ার জন্য কাজ করতে চান না। যখন নিজেকে প্রস্তুত মনে করবেন, তখনই বড় পর্দায় অভিষেক ঘটবে তার।

  • Related Posts

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেটা নিশ্চিত করা, লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখা এবং গ্রাম-শহরে বিদ্যুৎ বৈষম্য কমাতে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  বৃহস্পতিবার (২৩ এপ্রিল)…

    Continue reading
    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন। বুধবার (২২ এপ্রিল) তিনি দেশে ফেরেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    নিউজিল্যান্ডের বিপক্ষে এক যুগ পর বাংলাদেশের সিরিজ জয়

    নিউজিল্যান্ডের বিপক্ষে এক যুগ পর বাংলাদেশের সিরিজ জয়

    মোস্তাফিজ-নাহিদ রানা চেপে ধরেছে নিউজিল্যান্ডকে

    মোস্তাফিজ-নাহিদ রানা চেপে ধরেছে নিউজিল্যান্ডকে

    কোম্যানের হ্যাটট্রিক, ফাইনালে রোনালদোর দল

    কোম্যানের হ্যাটট্রিক, ফাইনালে রোনালদোর দল

    বহুকাল পর অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা, থাকবেন ইমনও

    বহুকাল পর অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা, থাকবেন ইমনও

    মালদ্বীপে ভিসা ফি না দেওয়া বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

    মালদ্বীপে ভিসা ফি না দেওয়া বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

    বনানীতে আইল্যান্ডে ধাক্কা বাসের, নিহত ২

    বনানীতে আইল্যান্ডে ধাক্কা বাসের, নিহত ২

    তৃতীয় বারের মতো সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন চাঁদপুরের কৃতী সন্তান রাশেদা বেগম হীরা

    তৃতীয় বারের মতো সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন চাঁদপুরের কৃতী সন্তান রাশেদা বেগম হীরা