বার্লিনে প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী

সুদূর জার্মানিতে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে বার্লিনে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে ছিল নানা উৎসবমুখর কার্যক্রম, যা উপস্থিত সবার হৃদয়ে দেশের ঈদের আবহকে নতুন করে জাগিয়ে তোলে।

সকাল থেকেই পরিবার-পরিজন নিয়ে একে একে অনুষ্ঠানে যোগ দেন প্রবাসী বাংলাদেশিরা।

ছোট-বড় সবার মাঝে ছিল এক অন্যরকম উচ্ছ্বাস। অনেকেই ঐতিহ্যবাহী পাঞ্জাবি, শাড়ি ও সালওয়ার-কামিজ পরে উপস্থিত হন, যেন প্রবাসের মাটিতেই তৈরি হয়েছিল ছোট্ট এক বাংলাদেশ।

শিশুদের হাসি-আনন্দে মুখর ছিল পুরো পরিবেশ। বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানের প্রতিটি মুহূর্তে ছিল হাসি, উল্লাস আর আনন্দে ভরপুর।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সকলে মিলে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকরা জানিয়েছেন, নতুন প্রজন্মকে নিজেদের শেকড়, সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে পরিচিত করতে তাদের এই আয়োজন।

তারা জানান, নতুন প্রজন্মের সন্তানরা যেন জানতে পারে আমরা কোথা থেকে এসেছি এবং আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্ক।

অতিথিরা জানান, এই মিলনমেলা তাদের দেশের ঈদের কথা মনে করিয়ে দিয়েছে। প্রবাসের কর্মব্যাস্ত জীবনের মাঝে এই ধরনের আয়োজন সবাইকে উজ্জীবিত করে এবং কমিউনিটিকে ঐক্যবদ্ধ রাখতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী