নববর্ষ ঐক্য, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত রাষ্ট্রপতি

পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব বাংলা ভাষাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার (১৪ এপ্রিল) এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের এক সর্বজনীন উৎসব। এটি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের ঐক্য, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

রাষ্ট্রপতি বলেন, বৈশাখ আমাদের গৌরবময় ঐতিহ্য ও সমৃদ্ধ সংস্কৃতির ধারক এবং অতীতের সব গ্লানি ও ব্যর্থতা পেছনে ফেলে নতুনের আহ্বানে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।

তিনি বাণীতে গণতান্ত্রিক অগ্রযাত্রার কথা উল্লেখ করে বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের নতুন পথচলা শুরু হয়েছে। সরকার এরই মধ্যে বেশ কিছু জনকল্যাণমুখী ও দূরদর্শী কর্মসূচি গ্রহণ করেছে।

‘বিশেষ করে কৃষি খাতের উন্নয়নে পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির সূচনাকে তিনি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তিনি বিশ্বাস করেন এ উদ্যোগ কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বৈশ্বিক চ্যালেঞ্জ ও বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটে রাষ্ট্রপতি দেশবাসীকে আরও সংযমী, ধৈর্যশীল ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টা, সততা ও নিষ্ঠার মাধ্যমেই আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি উন্নত ও মানবিক রাষ্ট্র গঠনে সক্ষম হবো।

বাণীতে অসাম্প্রদায়িক সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে রাষ্ট্রপতি পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার বন্ধন সুদৃঢ় করার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

তিনি প্রত্যাশা করেন যে, নতুন বছর সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে এবং সত্য ও সুন্দরের জয়গান প্রতিধ্বনিত হবে সর্বত্র।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প